আমেরিকায় উচ্চশিক্ষার পর চাকরি করতে চান এমন বিদেশি পড়ুয়াদের জন্য বড় ধাক্কার ইঙ্গিত মিলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এমন একটি প্রস্তাব বিবেচনা করছে, যেখানে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করার পর কাজ করার অনুমতি পেতে বিদেশি শিক্ষার্থীদের ১ লক্ষ মার্কিন ডলার (প্রায় ৮৫ লক্ষ টাকা) পর্যন্ত ফি দিতে হতে পারে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। (Donald Trump US Immigration)
OPT কর্মসূচিতে বসতে পারে মোটা ফি
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, এই ফি Optional Practical Training (OPT) কর্মসূচির সঙ্গে যুক্ত করা হতে পারে। এই কর্মসূচির মাধ্যমে বিদেশি পড়ুয়ারা আমেরিকার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর শেষ করার পর নির্দিষ্ট সময়ের জন্য সেখানে কাজ করার সুযোগ পান। সাধারণ কোর্সের ক্ষেত্রে এক বছর এবং STEM (Science, Technology, Engineering and Mathematics) বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীরা সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কাজ করার সুযোগ পান। (Donald Trump US Immigration)
সবচেয়ে বেশি প্রভাব ভারতীয়দের
বর্তমানে আমেরিকায় প্রায় ৩ লক্ষ ৬০ হাজার ভারতীয় শিক্ষার্থী পড়াশোনা করছেন। ফলে এই প্রস্তাব কার্যকর হলে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে ভারতীয়দের উপর। বিশেষজ্ঞদের মতে, এত বড় অঙ্কের অতিরিক্ত খরচ বহু শিক্ষার্থীর পক্ষে বহন করা সম্ভব হবে না। ফলে অনেকেই আমেরিকায় পড়াশোনা বা সেখানেই চাকরি করার পরিকল্পনা থেকে সরে আসতে পারেন। (Donald Trump US Immigration)
এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি
প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবটি এখনও মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (Department of Homeland Security)-র বিবেচনাধীন রয়েছে। তবে হোয়াইট হাউস এই প্রস্তাবে আনুষ্ঠানিক সমর্থন দিয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। পাশাপাশি, এই ফি কোন কোন শিক্ষার্থীর ক্ষেত্রে প্রযোজ্য হবে, সেই বিষয়েও এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
তবে এই প্রস্তাব বাস্তবায়িত হলে বিদেশি পড়ুয়াদের জন্য আমেরিকায় পড়াশোনা শেষে চাকরির পথ অনেকটাই কঠিন হয়ে উঠতে পারে বলে মনে করছেন শিক্ষা ও অভিবাসন বিশেষজ্ঞরা। বিশেষ করে ভারত-সহ বিভিন্ন দেশের শিক্ষার্থীদের কাছে এটি বড় আর্থিক বাধা হয়ে দাঁড়াতে পারে। (Donald Trump US Immigration)
আরও পড়ুন :- গাজা যুদ্ধে বড় মোড়! হামাসের নিরস্ত্রীকরণে ঐতিহাসিক চুক্তির দাবি ট্রাম্পের












