রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মাধবন-বিবেককে রাজ ঠাকরের তোপ, ‘ভারত এত ভালো হলে দুবাই কেন?’

Published on: August 2, 2026
Raj Thackeray
---Advertisement---

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করলেও কেন দুবাইয়ে বসবাস করেন অভিনেতা আর মাধবন ও বিবেক ওবেরয়? এই প্রশ্ন তুলে (Raj Thackeray) তীব্র আক্রমণ শানালেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (MNS) প্রধান (Raj Thackeray) রাজ ঠাকরে। একইসঙ্গে তিনি দিল্লির যন্তর মন্তরের বিতর্কিত বিক্ষোভে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে হওয়া অশালীন মন্তব্যেরও নিন্দা করেন।

Raj Thackeray: মাধবন-বিবেককে কটাক্ষ রাজের

মুম্বইয়ে শনিবার MNS – এর ছাত্র সংগঠন মহারাষ্ট্র নবনির্মাণ বিদ্যার্থী সেনার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ ঠাকরে বলেন, দেশে যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এত উন্নয়ন হয়ে থাকে, তাহলে আর মাধবন ও বিবেক ওবেরয় কেন পরিবারের সঙ্গে দুবাইয়ে থাকেন? তাঁর কথায়, “ভারতকে এত ভালোবাসলে বিদেশে কেন?” তিনি আরও দাবি করেন, দেশের হাজার হাজার শিল্পপতি ইতিমধ্যেই দেশ ছেড়ে চলে গিয়েছেন।

বিবেক ওবেরয়ের প্রসঙ্গে তিনি ২০১৯ সালের মোদির বায়োপিকের কথা উল্লেখ করে বলেন, মোদির চরিত্রে অভিনয় করা সেই অভিনেতাও এখন দুবাইয়ে থাকেন। পাশাপাশি আসন্ন ছবি ‘ধুরন্ধর’-এর প্রসঙ্গ টেনে কটাক্ষ করে বলেন, “সরকার-সমর্থিত ছবিতে কাজ করবেন, তারপর আবার দুবাই ফিরে যাবেন।”

উল্লেখ্য, আর মাধবন আগে জানিয়েছিলেন, কোভিড-১৯ মহামারির সময় ছেলের সাঁতারের প্রশিক্ষণের সুবিধার জন্য তিনি দুবাইয়ে চলে যান। অন্যদিকে, বিবেক ওবেরয়ের দাবি, ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যেই তিনি সেখানে বসবাস শুরু করেন।

মোদির ক্ষমার পর কিশোরীর মায়ের আবেদন, ‘শিশুরা আন্দোলনে নয়, পড়াশোনায় মন দিক’

Raj Thackeray: প্রধানমন্ত্রীকে কটূক্তিরও নিন্দা

দিল্লির যন্তর মন্তরে সিজেপি-নেতৃত্বাধীন (CJP) বিক্ষোভে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে হওয়া অশালীন মন্তব্যেরও বিরোধিতা করেন রাজ ঠাকরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে ওই নাবালিকাকে ক্ষমা করে সঠিক পথ দেখানোর কথা বলেছেন, তাতে তিনি একমত বলেও জানান।

তবে একইসঙ্গে বিজেপির ট্রোল সংস্কৃতিরও সমালোচনা করেন তিনি। (Raj Thackeray) তাঁর অভিযোগ, বিজেপির ট্রোল বাহিনী মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী থেকে শুরু করে ঠাকরে পরিবার— কাউকেই রেহাই দেয় না। এই কারণে বহু অভিনেতাও প্রকাশ্যে মতামত জানাতে ভয় পান বলে দাবি করেন রাজ। তাঁর কথায়, “যেমন কর্ম, তেমন ফল। অন্যদেরও মা আছেন, তাঁদেরও অপমান করা উচিত নয়।”

NEET ইস্যু নিয়েও মন্তব্য

(Raj Thackeray) রাজ ঠাকরের মতে, NEET প্রশ্নফাঁস ইস্যু কেবল বিক্ষোভের সূচনা মাত্র ছিল। বহু বছরের জমে থাকা অসন্তোষের বহিঃপ্রকাশ হিসেবেই ওই আন্দোলনে এত মানুষের সমর্থন মিলেছে বলে দাবি করেন তিনি।


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “মাধবন-বিবেককে রাজ ঠাকরের তোপ, ‘ভারত এত ভালো হলে দুবাই কেন?’”

Leave a Comment