ইন্দোনেশিয়ার উপকূলে ভয়াবহ ফেরি দুর্ঘটনা। একটি যাত্রীবাহী ফেরিতে আগুন লেগে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ ৪১জন। ওই ফেরিটিতে ২৫০-রও বেশি যাত্রী ও কর্মী ছিলেন বলে জানিয়েছে প্রশাসন। নিখোঁজদের খুঁজে বের করতে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল। (Indonesia Tragedy)
জানা গিয়েছে, KMP মুতিয়ারা সেন্টোসা ২ নামে ফেরিটি পূর্ব জাভার ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসার-এর উদ্দেশে রওনা দিয়েছিল। যাত্রাপথে মাদুরা দ্বীপের কাছে মাঝসমুদ্রে হঠাৎ ফেরিটিতে আগুন ধরে যায়। ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বাসারনাস জানিয়েছে, আগুন লাগার পর ফেরির ক্যাপ্টেন দ্রুত প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। স্থানীয় সময় সকাল ৮টা ২৪ মিনিটে সুরাবায়া সার্চ অ্যান্ড রেসকিউ অফিস এই ঘটনার খবর পায়।
অধিকারিকদের প্রাথমিক অনুমান, স্থানীয় সময় সকাল ৬টা থেকে ৭টার মধ্যে আগুন লাগে। খুব অল্প সময়ের মধ্যেই আগুন ফেরির বড় অংশে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে বহু যাত্রী প্রাণ বাঁচাতে ফেরির সামনের অংশ ও ব্রিজে আশ্রয় নেন এবং উদ্ধারকারী দলের অপেক্ষায় থাকেন।
🔴 BREAKING: At least 5 people are dead and 41 missing after a ferry caught fire off Indonesia’s Madura Island. pic.twitter.com/DP0ZFh2ohQ
— Planet Report HQ (@PlanetReportHQ) August 2, 2026
এদিকে, স্থানীয় সংবাদমাধ্যম iNews-এর সম্প্রচারিত ভিডিয়োতে দেখা যায়, আতঙ্কিত যাত্রীরা লাইফ জ্যাকেট পরে উদ্ধারকারী নৌকায় জড়ো হয়েছেন। অন্য একটি ভিডিয়োতে ফেরি থেকে ঘন কালো ধোঁয়া বের হতেও দেখা যায়। কেউ কেউ আবার ফেরির গা বেয়ে নিচে নামতে থাকেন, আবার অনেকেই প্রাণ বাঁচাতে সোজা সমুদ্রে ঝাঁপ দেন। (Indonesia Tragedy)
মাধবন-বিবেককে রাজ ঠাকরের তোপ, ‘ভারত এত ভালো হলে দুবাই কেন?’
উদ্ধারকারী দল সমুদ্রে ভাসতে থাকা যাত্রীদের দিকে লাইফ জুয়াকের ছুড়ে দেন এবং একে একে তাঁদের নিরাপদ নৌকায় তুলে আনেন। তবে বহু যাত্রী আতঙ্কিত হয়ে তখন সমুদ্রের ঝাঁপ দেওয়া সকলকে একসঙ্গে উদ্ধার করা যায়নি। এখনও তল্লাশি চালানো হচ্ছে, যাতে নিখোঁজদের খুঁজে বের করা যায়।
তবে ঠিক কী কারণে ফেরিটিতে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে ইন্দোনেশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।(Indonesia Tragedy)










