[ছবি:এক্স]
(PoK Election Violence) পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরের (PoK) বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ রবিবার কড়া নিরাপত্তার মধ্যে হলেও, বিক্ষোভ ও সংঘর্ষে গোটা নির্বাচন প্রক্রিয়া কার্যত উত্তপ্ত হয়ে ওঠে। মুজাফফরাবাদ থেকে ভাইরাল হওয়া একাধিক ভিডিয়োতে পোড়া গাড়ি, ভাঙাচোরা রাস্তা, ছড়িয়ে থাকা পাথর এবং বিপুল সংখ্যক পুলিশ, আধাসামরিক বাহিনী ও সেনা মোতায়েনের ছবি সামনে এসেছে। ভোটের আবহে এই অশান্তি নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। (PoK Election Violence)
PoK Election Violence: ভাইরাল ভিডিয়োতে সংঘর্ষের চিত্র
#WATCH | Residents of Muzaffrabad, PoJK, expressed concern over fresh violence in the region that might overshadow the election. Parts of PoJK will head to the polls on Sunday (August 2), in the second of three rounds of elections that have turned violent this week.
— ANI (@ANI) August 2, 2026
Burnt-out… pic.twitter.com/wI1ScGUEDy
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োগুলিতে দেখা যায়, সংঘর্ষের পর রাস্তার উপর ধ্বংসস্তূপ, উল্টে থাকা ও আগুনে পুড়ে যাওয়া গাড়ি এবং চারদিকে কড়া নিরাপত্তা বলয়। স্থানীয় সূত্রের দাবি, বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের পর এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভোট শুরু হওয়ার আগেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তিন দফার নির্বাচনের দ্বিতীয় পর্ব
রবিবার ৫৩ সদস্যের আজাদ জম্মু ও কাশ্মীর বিধানসভার ৪৫টি সরাসরি নির্বাচিত আসনের জন্য দ্বিতীয় দফার ভোটগ্রহণ হয়। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে নির্বাচন কমিশন ভোট তিন দফায় করার সিদ্ধান্ত নিয়েছে। তবে দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতার মধ্যেই এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
PoK Election Violence: সংরক্ষিত আসন ঘিরে টানা আন্দোলন
গত প্রায় দু’মাস ধরে জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি (JAAC)-এর নেতৃত্বে বিক্ষোভ চলছে। আন্দোলনকারীদের দাবি, পাকিস্তানের অন্যত্র বসবাসকারী কাশ্মীরি শরণার্থীদের জন্য বরাদ্দ ১২টি সংরক্ষিত বিধানসভা আসন বাতিল করতে হবে। পাশাপাশি প্রশাসনিক সংস্কার এবং অর্থনৈতিক সমস্যার সমাধানের দাবিও তুলেছে তারা। বিরোধী দলগুলি নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর কড়া পদক্ষেপেরও সমালোচনা করেছে।
PoK Election Violence: মুজাফফরাবাদে কড়া নিরাপত্তা
Reports suggest that at least 20 people killed in violence during elections in PoK.
— News Arena India (@NewsArenaIndia) July 28, 2026
pic.twitter.com/6C8qoeaQPJ
ভোটের আগে মুজাফফরাবাদের বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক পুলিশ, আধাসামরিক বাহিনী ও সেনা মোতায়েন করা হয়। স্থানীয়দের দাবি, সংঘর্ষের পর বহু রাস্তায় পাথর ফেলে অবরোধ করা হয় এবং একাধিক ক্ষতিগ্রস্ত যানবাহন পড়ে থাকতে দেখা যায়। অশান্তির আবহ বজায় থাকলেও কড়া নিরাপত্তার মধ্যেই ভোটগ্রহণ চালিয়ে যায় প্রশাসন
মরক্কো থেকে স্পেনে প্রবেশের চেষ্টায় মৃত ৫৭! সিউটা থেকে ফিরে গেলেন ৫০ হাজারেরও বেশি শরণার্থী










