রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

আকাশের মুখ ভার, দুই বঙ্গেই বৃষ্টির পূর্বাভাস

Published on: August 5, 2026
---Advertisement---

আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেও অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে এরমধ্যে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় এক বা দু’টি স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমান ৭ থেকে ১১ সেন্টিমিটার হতে পারে। এই জেলাগুলির জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা। শুধু বৃষ্টিই নয়, দক্ষিণবঙ্গের সব জেলাতেই এক বা দু’টি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। (Weather Update )

ভিজেছে শহর কলকাতা


বুধবার ভোর থেকেই ব্যাপক বৃষ্টির সাক্ষী থেকেছে কলকাতা। একেবারে ভোর ৫টা থেকেই গোটা শহর জুড়েই ব্যাপক বৃষ্টি। কলকাতার পাশাপাশি ভারী বৃষ্টিপাত হয়েছে শহরতলির জেলাতেও। পূর্বাভাস বলছে, আগামী ২৪ ঘণ্টায় শহরের আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। এই সময়ের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৩ ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.২ ডিগ্রি বেশি। (Weather Update )

অন্যদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সব জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (Weather Update )


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment