রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বিদেশে চিকিৎসায় ‘না’ হাইকোর্টের, অভিষেকের পরবর্তী গন্তব্য সুপ্রিম কোর্ট

Published on: August 5, 2026
Abhishek Banerjee
---Advertisement---

চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee) অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে সেই আবেদন খারিজ করে দিল আদালত। SSKM হাসপাতালের বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ডের সামনে হাজির হওয়ার আদালতের প্রস্তাবও গ্রহণ করেননি তিনি। এরপরই সুপ্রিম কোর্টে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তাঁর আইনজীবী।

Abhishek Banerjee: হাইকোর্টের প্রস্তাব মানেননি অভিষেক

আদালত জানায়, বৃহস্পতিবার SSKM হাসপাতালের বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ডের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজির হতে হবে। ওই বোর্ড শুক্রবার কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিয়ে জানাবে, বিদেশে চিকিৎসার প্রয়োজন রয়েছে কি না, নাকি ভারতের মধ্যেই উন্নত চিকিৎসা সম্ভব। তবে অভিষেকের আইনজীবী রেবেকা জন আদালতে জানান, তাঁর মক্কেল মেডিক্যাল বোর্ডের সামনে হাজির হতে রাজি নন। তিনি নিজের পছন্দের চিকিৎসকের কাছেই চিকিৎসা করাতে চান।

মদের আসরে গুলি চলল লিলুয়ায়, গুলিবিদ্ধ এক যুবক হাসপাতালে

আদালতের পর্যবেক্ষণ

কলকাতা হাইকোর্ট বিচারক সৌগত ভট্টাচার্যের বেঞ্চ পর্যবেক্ষণ করে জানায়, (Abhishek Banerjee) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ১৬টি FIR রয়েছে, যার মধ্যে ৫টি বর্তমানে কলকাতা হাইকোর্টে বিচারাধীন। তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া সম্ভব নয় বলেই আবেদন খারিজ করা হয়েছে। এছাড়াও, (Abhishek Banerjee) অভিষেকের আবেদনের সঙ্গে জমা দেওয়া চিকিৎসকের মতামতপত্রে চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর বা প্রতিষ্ঠানের উল্লেখ না থাকায় তার বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলে আদালত। এই পরিস্থিতিতে স্বাধীন মেডিক্যাল বোর্ডের মতামত প্রয়োজন বলে জানালেও অভিষেক সেই পরীক্ষায় রাজি না হওয়ায় আদালত তাঁর আবেদন খারিজ করে দেয়।

বই বিক্রি হলেও মেলেনি রয়্যালটি, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার

আদালতে কী কী যুক্তি উঠল?

শুনানিতে (Abhishek Banerjee) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী রেবেকা জন দাবি করেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে থাকা অধিকাংশ মামলাই জামিনযোগ্য এবং অতীতেও তিনি একাধিকবার বিদেশে চিকিৎসার জন্য গিয়েছেন, প্রতিবারই দেশে ফিরে তদন্তে সহযোগিতা করেছেন। তিনি জানান, আমেরিকার Johns Hopkins Hospital-এ অভিষেকের চোখের অস্ত্রোপচার হয়েছিল। তাই একই বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখা প্রয়োজন। পাশাপাশি তিনি যুক্তি দেন, বিদেশে কোথায় ও কোন চিকিৎসকের কাছে চিকিৎসা করাবেন, তা একজন ব্যক্তির মৌলিক অধিকারের অংশ। অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, এমন কোনও জরুরি চিকিৎসা পরিস্থিতি নেই, যার জন্য বিদেশে যাওয়া অপরিহার্য। বিচারক সৌগত ভট্টাচার্য পর্যবেক্ষণে বলেন, যদি কলকাতা বা ভারতের অন্য কোথাও সমমানের চিকিৎসা সম্ভব হয়, তবে বিদেশে যাওয়ার প্রয়োজন নেই।

Abhishek Banerjee: সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি

রায়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলেন, সুপ্রিম কোর্ট দ্রুত আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছিল। কিন্তু হাইকোর্ট আবেদন খারিজ করেছে। তাঁর দাবি, একজন ব্যক্তি কোথায়, কোন চিকিৎসকের কাছে চিকিৎসা করাবেন, তা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। সেই বিষয়ে আদালত বা পুলিশের হস্তক্ষেপ করা উচিত নয়। তিনি আরও বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেফতার নন, তিনি একজন দায়িত্বশীল কূটনৈতিক পাসপোর্টধারী এবং তিনবারের নির্বাচিত লোকসভা সাংসদ। তাই তাঁকে বিদেশে চিকিৎসার অনুমতি না দেওয়ার কোনও যৌক্তিকতা নেই। এই রায়ের বিরুদ্ধে খুব শীঘ্রই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথাও জানান তিনি।

সব্যসাচী দত্তের ফ্ল্যাটে উদ্ধার সাড়ে ৩ কেজি সোনা! ইডির তল্লাশি অভিযান ১২ জায়গায়


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment