রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

“হামাস অস্ত্র না ছাড়লে গাজা ছাড়বে না ইজরায়েল”, ট্রাম্প প্রশাসনকে কড়া বার্তা নেতানিয়াহুর

netanyahu
---Advertisement---

হামাস অস্ত্র না ছাড়লে গাজা থেকে ইজরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না বলে জানিয়ে দিলেন, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (netanyahu)। মঙ্গলবার রাতে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিয়োতে নেতানিয়াহু বলেন, “মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বাস করেন যে তারা হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজাকে সামরিক অস্ত্রমুক্ত করার বিষয়টি বাস্তবায়ন করতে পারবে”। ইজরায়েলের প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রস্তাবিত ও সমর্থিত গাজা শান্তি পরিকল্পনা ও যুদ্ধবিরতির খসড়ার সঙ্গে ইজরায়েল পুরোপুরি একমত নয়।

netanyahu: কড়া বার্তা নেতানিয়াহুর

তিনি বলেন, “আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তারা আমাদের একটি খসড়া পাঠিয়েছিল—আমরা তাতে সম্মত হইনি, এটি আমাদের খসড়া নয়। আমরা আমাদের মতামত পাঠিয়েছি।”

সোমবার নেতানিয়াহু আমেরিকার সমর্থিত ‘বোর্ড অফ পিস’-এর সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে তিনি বলেন, হামাসকে নিরস্ত্রীকরণ করলেই কেবল ইজরায়েলি সেনাবাহিনীকে গাজায় তাদের বর্তমান অবস্থান থেকে সরে আসতে বলা হবে।

আলোচনার মাঝেই ইজরায়েলি ডিফেন্স ফোর্সেস (IDF)-কে নিজেদের এবং দেশের নাগরিকদের সুরক্ষায় যেকোনো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু (netanyahu)।

বিশেষজ্ঞদের মতে, গাজায় হামলা বন্ধ করতে ও সেনা প্রত্যাহারের জন্য, ইজরায়েলের ওপর চাপ সৃষ্টি করছে আমেরিকা। পাশাপাশি, নেতানিয়াহুর সরকারের কট্টরপন্থী মন্ত্রীরা গাজা থেকে সেনা প্রত্যাহার এবং সেখানে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের যেকোনো প্রস্তাবের ঘোর বিরোধী, যা এই চুক্তি প্রত্যাখ্যানের অন্যতম কারণ।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment