রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

হাওড়ায় ৩৫ কিমি নতুন রাস্তার ভাবনা, জোকা পর্যন্ত সংযোগে সহজ হবে যাতায়াত

Published on: August 6, 2026
Howrah New Road Project
---Advertisement---

এবার জেলার যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক করতে বড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছে রাজ্য প্রশাসন। হাওড়ায় প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ নতুন রাস্তা তৈরির পাশাপাশি রূপনারায়ণ ও দামোদর নদীর উপর একাধিক পাকা সেতু নির্মাণের প্রস্তাব নিয়েও কাজ করছে সরকার। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে হাওড়ার বিস্তীর্ণ গ্রামীণ এলাকার সঙ্গে কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার যোগাযোগ অনেকটাই সহজ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নতুন রাস্তা আমতা-২ এবং বাগনান-১ ব্লকের বিভিন্ন এলাকা দিয়ে যাবে। মোট ২৬টি মৌজার উপর দিয়ে এই রাস্তা তৈরি হয়ে চন্দ্রপুরে মুম্বাই রোডের সঙ্গে যুক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে। এর ফলে হাওড়ার পশ্চিম অংশ থেকে জাতীয় সড়ক এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক করিডরে পৌঁছনো অনেক দ্রুত হবে। আর তাতেই সাধারণ যাত্রী থেকে শুরু করে ব্যবসায়ী সকলেরই যাতায়াতের সুবিধা বাড়বে বলে আশা করা হচ্ছে। (Howrah New Road Project)

তবে প্রকল্পের পরবর্তী ধাপ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। একটি প্রস্তাবে নতুন রাস্তা কোনা এক্সপ্রেসওয়ে পর্যন্ত নিয়ে যাওয়ার কথা ভাবা হচ্ছে। অন্য একটি প্রস্তাবে শ্যামপুর হয়ে হুগলি নদীর উপর নতুন সেতু তৈরি করে জোকার সঙ্গে সরাসরি সংযোগ গড়ে তোলার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। সেই পরিকল্পনা বাস্তবায়িত হলে জোকা, ঠাকুরপুকুর, বিষ্ণুপুর, বজবজ-সহ দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকার সঙ্গে হাওড়ার সহজ যোগাযোগ তৈরি হবে।

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কড়া বিজেপি, কয়েকজন কর্মীকে শোকজ ও বরখাস্ত

পরিবহণ বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে কলকাতার উপর যানবাহনের চাপ কিছুটা কমতে পারে। একই সঙ্গে শিল্প, কৃষি এবং ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রেও এর ইতিবাচক প্রভাব পড়বে। হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনার মধ্যে পণ্য পরিবহণের সময় কমবে এবং একটি নতুন বিকল্প যোগাযোগ করিডর তৈরি হবে। (Howrah New Road Project)

বর্তমানে প্রকল্পের সম্ভাব্য রূপরেখা, জমি অধিগ্রহণ এবং প্রযুক্তিগত সমীক্ষা নিয়ে বিভিন্ন স্তরে আলোচনা চলছে। সব প্রক্রিয়া শেষ হলে এই পরিকল্পনা হাওড়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment