রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ডিভাইডারে গাড়ির ধাক্কা, পথ দুর্ঘটনায় মৃত্যু গ্যাংস্টার আতিক আহমেদের ছেলের

Atiq Ahmed Son
---Advertisement---

ডিভাইডারে গিয়ে সজোরে ধাক্কা। তারপরেই দুমরে-মুচরে যায় গাড়ি। গাড়ির ভিতরে ছিলেন, গ্যাংস্টার আতিক আহমেদের ছোটো ছেলে আবান আহমেদ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের ঝাঁসির পুঞ্চ থানা এলাকায় পথ দুর্ঘটনাটি ঘটে। আবান আহমেদ ছাড়াও এই দুর্ঘটনায় আরও ২ জন নিহত হন। গুরুতর আহত হন আরও ৩ জন। সকলেই সাদা একটি গাড়ি করে প্রয়াগরাজ থেকে ঝাঁসির দিকে যাচ্ছিলেন(Atiq Ahmed Son)।

Atiq Ahmed Son: কীভাবে ঘটল দুর্ঘটনা?

গ্যাংস্টার আতিক আহমেদের চতুর্থ ছেলে আহজাম ঝাঁসির জেলে বন্দি। তাঁর সঙ্গেই বৃহস্পতিবার দেখা করতে যাচ্ছিলেন ভাই আবান আহমেদ। ঝাঁসির পুঞ্চ থানা এলাকায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হল আবান আহমেদের। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় (Atiq Ahmed Son)।

উল্লেখ্য, গ্যাংস্টার আতিক আহমেদ এবং তাঁর ভাই আশরাফ আহমেদকে ২০২৩ সালে প্রয়াগরাজে পুলিশি হেফাজত থাকাকালীনই সংবাদমাধ্যমের সামনেই গুলি করে খুন করা হয়েছিল। এর আগে আতিকের আরও এক ছেলে আসাদ আহমেদও পুলিশের সঙ্গে এনকাউন্টারে মারা যান। এবার ছোট ছেলে আবানের মৃত্যু হলো পথ দুর্ঘটনায়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দ্রুত আহতদের হাসপাতালে নিয়ে যায়। নিহতদের মধ্যে আবান আহমেদের পরিচয় শনাক্ত করা হয়েছে। মহম্মদ জায়েদ ও ওমরসহ আরও তিনজন এই দুর্ঘটনায় আহত হয়েছেন এবং তাঁরা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন। কীভাবে এই দুর্ঘটনাট ঘটল? তদন্তে পুলিশ।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “ডিভাইডারে গাড়ির ধাক্কা, পথ দুর্ঘটনায় মৃত্যু গ্যাংস্টার আতিক আহমেদের ছেলের”

Leave a Comment