রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

৯ অগস্ট মহালক্ষ্মী রাজযোগ, ভাগ্য খুলতে পারে এই ৩ রাশির

Published on: August 8, 2026
Astro Tips
---Advertisement---

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহ-নক্ষত্রের অবস্থান মানুষের জীবনে নানা ধরনের প্রভাব ফেলতে পারে। আর সেই হিসাবেই আগামী ৯ অগস্ট তৈরি হতে চলেছে একটি বিশেষ শুভ যোগ, যার প্রভাব কয়েকটি রাশির জাতকদের জীবনে পড়তে পারে বলে মনে করছেন জ্যোতিষীরা।

জ্যোতিষীদের হিসাব অনুযায়ী, আগামী ১২ অগস্ট মহাকাশে একটি বিরল সূর্যগ্রহণ ঘটতে চলেছে। তার ঠিক তিন দিন আগে, অর্থাৎ ৯ অগস্ট বিকেলে তৈরি হবে ‘মহালক্ষ্মী রাজযোগ’। ওই দিন দুপুর ৩টে ৪৮ মিনিটে চাঁদ মিথুন রাশিতে প্রবেশ করবে। অন্যদিকে, মিথুন রাশিতে আগে থেকেই অবস্থান করছেন মঙ্গল। ফলে মিথুন রাশিতে চাঁদ ও মঙ্গলের এই অবস্থানকে ঘিরেই তৈরি হবে এই বিশেষ শুভ যোগ।

জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস অনুযায়ী, এই যোগের প্রভাবে কিছু রাশির জাতকদের আর্থিক পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। দীর্ঘদিন আটকে থাকা কাজ এগিয়ে যাওয়া থেকে শুরু করে নতুন আয়ের সুযোগ—বিভিন্ন ক্ষেত্রে সৌভাগ্যের দরজা খুলে যেতে পারে বলে মনে করছেন জ্যোতিষীরা। বিশেষ করে তিনটি রাশির জাতকদের জন্য এই সময়টি বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। (Astro Tips)

কোন সেই তিন রাশি?

মিথুন রাশি

এই তালিকার একেবারে প্রথমেই রয়েছে মিথুন রাশি। কারণ মিথুন রাশিতেই তৈরি হচ্ছে এই মহালক্ষ্মী রাজযোগ। ফলে এই রাশির জাতকদের উপর এর প্রভাব তুলনামূলকভাবে বেশি পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

ব্যবসায় নতুন কোনও পরিকল্পনা নিয়ে দীর্ঘদিন ধরে ভাবনাচিন্তা করলেও যদি তা বাস্তবায়িত না হয়ে থাকে, তাহলে এবার সেই কাজে সফল হওয়ার সুযোগ তৈরি হতে পারে। নতুন কোনও আয়ের পথও খুলে যেতে পারে। পাশাপাশি কর্মক্ষেত্রে সাফল্যের সঙ্গে সমাজে সম্মান ও প্রভাবও বাড়তে পারে।

কন্যা রাশি

মহালক্ষ্মী রাজযোগের প্রভাবে ভাগ্য বদলের সম্ভাবনা রয়েছে কন্যা রাশির জাতকদেরও। দীর্ঘদিন ধরে কোনও কাজের জন্য পরিশ্রম করে গেলে এবার তার ফল পাওয়ার সময় আসতে পারে।

চাকরি অথবা ব্যবসা-দুই ক্ষেত্রেই উন্নতির নতুন সুযোগ সামনে আসতে পারে। পাশাপাশি বাড়তে পারে আয়ের পরিমাণ এবং তৈরি হতে পারে উপার্জনের নতুন পথ। নতুন কোনও ব্যবসা বা উদ্যোগ শুরু করার পরিকল্পনা থাকলে এই সময়টি কাজে লাগতে পারে বলে মনে করছেন জ্যোতিষীরা। পারিবারিক জীবনেও সুখ সমৃদ্ধি ফিরে আসার সম্ভাবনা রয়েছে। (Astro Tips)

জন্মাষ্টমীতে প্রথমবার ব্রত পালন করবেন? নাড়ু গোপালের পুজোয় অবশ্যই মেনে চলুন এই বিশেষ নিয়ম

মকর রাশি

এই শুভ যোগের প্রভাব পড়তে পারে মকর রাশির জাতকদের জীবনেও। আর্থিক দিক থেকে দীর্ঘদিনের টানাপোড়েন কিছুটা কমতে পারে। জ্যোতিষীদের মতে, ভাগ্য সহায় হওয়ায় আটকে থাকা একাধিক কাজও এবার ধীরে ধীরে সম্পূর্ণ হওয়ার সুযোগ তৈরি হতে পারে।

এছাড়া দীর্ঘদিন ধরে চলা শারীরিক সমস্যাগুলি থেকেও স্বস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের পরিবেশও আনন্দমুখর হয়ে উঠতে পারে। বাড়িতে পুজো বা কোনও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করার জন্য এটি শুভ সময়।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment