অগস্ট মাসে ব্যাঙ্কের গ্রাহকদের জন্য রয়েছে একাধিক ছুটির দিন। (Bank Holidays) সরকারি ছুটি, আঞ্চলিক উৎসব এবং সাপ্তাহিক ছুটির কারণে দেশের বিভিন্ন রাজ্যে বেশ কয়েকদিন ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে। তাই চেক জমা, নগদ লেনদেন, ড্রাফট তৈরি বা অন্য কোনও শাখাভিত্তিক জরুরি কাজ থাকলে ছুটির আগেই তা সেরে নেওয়া ভালো।
Bank Holidays: ১৫-১৬ অগস্ট টানা বন্ধ
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) ছুটির তালিকা অনুযায়ী, ১৩ অগস্ট মণিপুরে ‘প্যাট্রিয়টস ডে’ উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৫ অগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে দেশ জুড়ে ব্যাঙ্ক বন্ধ। তার পরের দিন ১৬ অগস্ট রবিবার হওয়ায় টানা দু’দিন শাখার পরিষেবা বন্ধ থাকবে। মণিপুরে ১৩ অগস্টের ছুটির কারণে কয়েকদিনের মধ্যে একাধিক ব্যাঙ্কিং ছুটি পড়ছে।
আরও পড়ুন: চাপ না অন্য কারণ? কেন ইস্তফা দিয়েছিলেন? মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
আঞ্চলিক উৎসবেও ব্যাঙ্ক বন্ধ
(Bank Holidays) ১৯ অগস্ট ত্রিপুরায় মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিন উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৫ অগস্ট কেরল ও অন্ধ্রপ্রদেশে মিলাদ-উন-নবি ও ওনাম উপলক্ষে ছুটি রয়েছে। ২৬ অগস্ট দেশের একাধিক রাজ্যে ইদ-এ-মিলাদ উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
Bank Holidays: মাসের শেষেও ছুটির ভিড়
২২ অগস্ট মাসের চতুর্থ শনিবার হওয়ায় দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৮ অগস্ট রাখিবন্ধন, পাং-লহাবসোল, শ্রী নারায়ণ গুরু জয়ন্তী ও আইয়াঙ্কালি জয়ন্তী উপলক্ষে কয়েকটি রাজ্যে ছুটি থাকবে। এছাড়া ২, ৯, ১৬, ২৩ ও ৩০ অগস্ট রবিবারের সাপ্তাহিক ছুটি রয়েছে।(Bank Holidays)
চলবে ডিজিটাল পরিষেবা
তবে শাখা বন্ধ থাকলেও ATM, ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং এবং UPI পরিষেবা সাধারণত চালু থাকবে। তাই শাখায় গিয়ে করতে হয় এমন জরুরি কাজ ছুটির আগেই সেরে নেওয়াই সবচেয়ে নিরাপদ।
আরও পড়ুন: UPI-তে পেমেন্ট করলে অতিরিক্ত টাকা কাটবে? রইল বড় আপডেট











