মাস কয়েক আগেই যাদবপুর স্টেশনে উচ্ছেদ অভিযান চালানো হয়। হকারদের রুজিরুটি নিয়ে প্রশ্ন ওঠে। এবার ছোট ব্যবসায়ীদের জন্যও রয়েছ সুখবর। যাদবপুর স্টেশন সংলগ্ন রেলের জমিতেই গড়ে উঠতে চলেছে ‘মিনি মার্ট’। স্টেশনের আধুনীকরণের সঙ্গে সঙ্গে স্টেশন চত্বরকেও ঢেলে সাজিয়ে তুলছে রেল দফতর। এতে উপকৃত হবেন ছোটখাটো বহু ব্যবসায়ী (Jadavpur Station)।
Jadavpur Station: ‘মিনি মার্ট’ কী?
স্টেশন সংলগ্ন এই মিনি মার্টে রেলের তরফে ছোট ছোট দোকান করে দেওয়া হবে। দোকানের সর্বোচ্চ আয়তন হবে ৮০ বর্গফুট। সর্বোচ্চ ২৫ শতাংশ জায়গাজুড়ে দোকান তৈরি করা হবে। যেমন বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম তেমনই থাকবে। প্রয়োজন মতো যাত্রীরা এই মিনি মার্ট থেকে কেনাকাটা করতে পারবেন। প্রায় তিন হাজার বর্গমিটার এলাকায় মিনি মার্ট তৈরির সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল (Eastern Railway)। এই মিনি মার্টের একই ছাদের তলায় নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে খাবার সবই পাওয়া যাবে। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে রেল কর্তৃপক্ষ। রেলের এই উদ্যোগের ফলে যেমন ছোট ব্যবসায়ীদের আয়ের পথ খুলবে, তেমনই উপকৃত হবেন যাত্রীরাও।
Jadavpur Station: ‘মিনি মার্ট’-এ কী কী ব্যবস্থা থাকবে?
সূত্রের খবর, ‘মিনি মার্ট’-এর ছোট ব্যবসায়ীদের জন্য ৫০ শতাংশ জায়গা রাখা হবে। বড় খুচরো দোকানগুলির জন্য় ২৫ শতাংশ জায়গা রাখা হচ্ছে। এই মার্টে শুধু দোকান নয়। যাত্রীদের জন্য থাকবে বিশ্রামাগার, শৌচাগার ও পার্কিংয়ের ব্যবস্থা।
পূর্ব রেল সূত্রে খবর, ৫ থেকে ২০ শতাংশ জায়গা রাখা হবে বিশ্রামাগার, পার্কিং, শৌচাগারের জন্য। এছাড়াও, নতুন টিকিট বুকিং কাউন্টার থেকে লিফট-সহ ফুট ওভারব্রিজ তৈরিরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেলের বিশেষ উদ্যোগে এই যাদবপুর স্টেশন সংলগ্ন হকাররাই লাভবান হতে পারেন বলে খবর। এই মিনি মার্টে উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসন দেওয়া হতে পারে বলে রেল সূত্রে খবর। এর ফলে বহু ছোট ব্যবসায়ীদের আয়ের পথ খুলবে বলে মনে করা হচ্ছে।









1 thought on “বদলাচ্ছে যাদবপুর স্টেশনের ছবি,ছোট ব্যবসায়ীদের জন্য দারুণ খবর!”