ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত কলম্বিয়া। সোমবার সকালের ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখনও পর্যন্ত অন্তত ১৩২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ৫৭০ জন। মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে জোরকদমে চলছে উদ্ধার ও ত্রাণের কাজ। পাশাপাশি পরপর আফটারশকের আশঙ্কাতেও আতঙ্ক ছড়িয়েছে।
Colombia Earthquake: সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পেরেইরা
ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতির খবর মিলেছে পশ্চিম-মধ্য কলম্বিয়ার রিসারালদা অঞ্চল থেকে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, পেরেইরা শহরেই এখনও পর্যন্ত ৬০ জনের মৃত্যু হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে শহরটির দূরত্ব ছিল ৬৪ কিলোমিটারেরও কম। দেশের পাঁচটি প্রাদেশিক রাজধানীতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। পরিস্থিতির কথা মাথায় রেখে দেশের সাতটি বিমানবন্দরের পরিষেবাও বন্ধ রাখা হয়েছে।
বহু বাড়ি ও স্কুল-হাসপাততালে ক্ষয়ক্ষতি
কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এস্প্রিয়েলা জানিয়েছেন, ভূমিকম্পে প্রায় ১,৫৭৭ টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৩৭ টি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। এছাড়াও ১৮টি স্বাস্থ্যকেন্দ্র এবং ৫২ টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে ভূমিকম্পের তীব্র কম্পন অনুভূত হয়েছে। রাজধানী বোগোতাতেও আতঙ্ক ছড়ায়। ভূমিকম্পের সময় বেশ কয়েকটি বহুতলের অ্যালার্ম বেজে ওঠে। এর ফলে বহু মানুষ আতঙ্কিত হয়ে বাড়ি ও অফিস থেকে রাস্তায় বেরিয়ে আসেন।
লিভারপুল কিনতে কত টাকা দিচ্ছেন বেজোসরা? অঙ্ক জানলে চমকে যাবেন
ধ্বংসস্তূপে আটকে পড়াদের খোঁজে উদ্ধারকারী দল
ভূমিকম্পের পরেই জরুরি বৈঠক ডেকে পরিস্থিতি পর্যালোচনা শুরু করেছে কলম্বিয়া সরকার। প্রেসিডেন্ট জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত মানুষদের নিরাপত্তার জন্য সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধার ও ত্রাণের কাজেও তিনি নিজে নজর রাখছেন।চোকো অঞ্চলের রাজধানী কুইবদোতেও বহু মানুষ আহত হয়েছেন এবং বেশ কিছু আবাসিকভবন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। সেখানে আরও আফটারশক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। (Colombia Earthquake)
বোগোতা থেকে যাচ্ছে ১০০ জন উদ্ধারকারীর দল
দুর্গত মানুষদের সাহায্যে এগিয়ে এসেছে রাজধানী বোগোতাও। শহরের মেয়র কার্লোস এফ গালান জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলির জন্য ছয়টি জায়গায় ত্রাণসামগ্রী সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে। পানীয় জল, কম্বল, চাদর, মাদুর, শুকনো খাবার, ব্যক্তিগত ব্যবহারের সামগ্রী এবং প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম সংগ্রহ করা হচ্ছে।
এছাড়াও বোগোতা থেকে প্রায় ১০০ জন উদ্ধারকারীকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। তাঁরা ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধারকাজে স্থানীয় দলগুলিকে সাহায্য করবেন।
NEW footage is circulating from a magnitude 7.4 earthquake that struck Colombia's Pacific region today.
— Clash Report (@clashreport) August 10, 2026
The epicenter was near San José del Palmar in Chocó department, at a depth of around 96 km.
It was felt strongly across much of Colombia—including Bogotá, Medellín, and… pic.twitter.com/X03limcIts
কোথায় ছিল ভূমিকম্পের কেন্দ্র?
মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা USGS-এর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৩৪ মিনিট নাগাদ ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্র ছিল কলম্বিয়ার চোকো এলাকার সান হোসে দেল পালমারের কাছে। বোগোতা থেকে জায়গাটি প্রায় ২৮০ কিলোমিটার পশ্চিমে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মাটির প্রায় ১০৭ কিলোমিটার গভীরে।
আর সেই প্রবল কম্পনের পর এখনও আফটারশকের আশঙ্কা রয়েছে। ফলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে সতর্কতা জারি রেখে উদ্ধার ও ত্রাণের কাজ চালিয়ে যাচ্ছে প্রশাসন।










