রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

BJP-র বনধে উত্তপ্ত ঝাড়খণ্ড, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, পথ অবরোধ

jharkhand bandh ranchi protest
---Advertisement---

সোমবার বিধানসভা অভিযানে শান্তিপূর্ণ মিছিলে ছাত্রদের উপর হামলা। প্রতিবাদী পড়ুয়াদের উপর নির্বিচারে লাঠিচার্জ, জলকামান, কাঁদানে গ্যাস ছোড়ার অভিযোগ। পুলিশের লাঠিচার্জের ফলে আহত শতাধিক পড়ুয়া। এই দমনপীড়নের প্রতিবাদে সরব হয়েছে ঝাড়খণ্ড বিজেপি। মঙ্গলবার ঝাড়খণ্ড জুড়ে বনধের ডাক দিয়েছে বিজেপি। বনধের জেরে সকাল থেকেই উত্তপ্ত রাঁচি। জায়গায় জায়গায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করছেন বিক্ষোভকারীরা। ব্যাহত হচ্ছে যান চলাচল (jharkhand bandh ranchi protest)।

jharkhand bandh ranchi protest: বনধে কী পরিস্থিতি?

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার কাঙ্কে রোড এলাকায় কিশোরগঞ্জ, আরগোরায় রাস্তার উপর বসে পড়েন বিক্ষোভকারীরা। পাশাপাশি নিউক্লিয়াস মল, হারমু চক ও কিশোরগঞ্জ চকের কাছে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। এতে ব্যাহত হয় যান চলাচল। বেশ কিছু জায়গায় বিক্ষোভ তুলতে গিয়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তির মতো পরিস্থিতি তৈরি হয় (jharkhand bandh ranchi protest)।

ঝাড়খণ্ডের পুরনো বিধানসভা ভবন থেকে নতুন বিধানসভা ভবন পর্যন্ত মিছিল করার কথা ছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যদের। মিছিল শুরু হওয়ার আগেই পুলিশ ABVP-র সদস্যদের আটক করে তাঁদের বাসে তোলার চেষ্টা করে। বিক্ষোভকারীরা মাটিতে বসে স্লোগান দিতে শুরু করেন। এরপর তাঁদের পুলিশ ভ্যানে করে সেখান থেকে নিয়ে যাওয়া হয়।

অন্যদিকে, রাঁচি-পাটনা মহাসড়ক (এনএইচ-৩৩) অবরোধ করেন ঝাড়খণ্ডের রামগড় জেলায় বিজেপি কর্মীরা। ভোরের দিকে রাস্তার উপর বসে পড়েন বিজেপি কর্মীরা। হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। প্রায় তিন ঘণ্টা ধরে অবরুদ্ধ ছিল রাস্তা। বন্ধ ছিল যানবাহন চলাচল। এরপর পুলিশের হস্তক্ষেপে ওঠে অবরোধ। বনধ-সমর্থকদের আটক করা হয়।

নিন্দায় সরব CJP

ঝাড়খণ্ডে ছাত্রদের মারধরের ঘটনায় তীব্র নিন্দা জানাল CJP। CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে ঝাড়খণ্ডে আন্দোলনরত পড়ুয়াদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র নিন্দা করেছেন। পাশাপাশি, এই ঘটনার জেরে হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহতোর সুস্থতা কামনাও তিনি করেন।

CJP-র বক্তব্য, হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন ভিডিয়ো কলের মাধ্যমে ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহতোর সঙ্গে অভিজিৎ দিপকে কথা বলেন। CJP-র দাবি, পুলিশের অভিযানের সময় গুরুতর জখম হয়েছেন তিনি। দেবেন্দ্রনাথ মাহতোকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “BJP-র বনধে উত্তপ্ত ঝাড়খণ্ড, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, পথ অবরোধ”

Leave a Comment