রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, গ্রেফতার জনপ্রিয় ক্রিকেটার

Abishek Porel Arrested
---Advertisement---

গ্রেফতার বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ। মঙ্গলবার এই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। আদালতের নির্দেশে তাঁকে গ্রেফতার করল মগরা থানার পুলিশ। সূত্রের খবর, এক ডাক্তারি পড়ুয়া তাঁর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ এনেছিলেন। সেই মামলাতেই গ্রেফতার করা হলো বাংলার এই উইকেটকিপার ব্যাটারকে (Abishek Porel Arrested)।

Abishek Porel Arrested: অভিষেকের বিরুদ্ধে কী অভিযোগ?

পুলিশ সূত্রে খবর, গত ২৩ জুন হুগলির মগরা থানায় কর্নাটকের ওই ডাক্তারী পড়ুয়া হুগলির মগরা থানায় অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগ, দীর্ঘ তিন বছর ধরে তাঁর সঙ্গে অভিষেক পোড়েলের সম্পর্ক ছিল। তাঁর দাবি, বিয়ের প্রতিশ্রুতিতে তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু পরে ক্রিকেটার ধীরে ধীরে তাঁর সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন এবং দূরত্ব তৈরি করেন। বছর দেড়েক আগে তাঁদের মধ্যে একবার সমস্যা তৈরি হলে সেই সমস্যা থানা পর্যন্তও গড়ায় বলে অভিযোগ। তবে সেসময় অভিযোগ দায়ের হয়নি (Abishek Porel Arrested)।

তরুণী থানায় অভিযোগ জানানোর পর ঘটনার গুরুত্ব বুঝে হুগলি গ্রামীণ পুলিশের সুপার কুঁয়ার ভূষণ সিং মগরা থানায় যান। সেখানে DSP (ক্রাইম) অভিজিৎ সিনহা মহাপাত্র মগরা থানার IC-র সঙ্গে আলোচনা করেন এবং কী করনীয় সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেন।

ক্রিকেটারের বিরুদ্ধে কী কী ধারায় মামলা রুজু হয়?

সূত্রের খবর, মগরা থানার পুলিশ তদন্ত শুরু করে একাধিকবার ক্রিকেটারের চন্দননগরের বাড়িতে যায় কিন্তু সেখানে তাঁকে পাওয়া যায়নি। এরপর তরুণী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। মঙ্গলবার ক্রিকেটারকে গ্রেফতার করতে নির্দেশ দেয় হাইকোর্ট। এরপরই কলকাতা থেকে ক্রিকেটার অভিষেক পোড়েলকে গ্রেফতার করে মগরা থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৯, ৩১১, ৩১৮, ৬৬/৭২ আইটি অ্যাক্ট সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। আজ তাঁর স্বাস্থ্য পরীক্ষার পর চুঁচুড়া আদালতে পেশ করা হয়।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, গ্রেফতার জনপ্রিয় ক্রিকেটার”

Leave a Comment