---Advertisement---
lifezone nursing home

Rashifal: কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কী চমক রয়েছে আজকের দিনে?

January 7, 2026 11:22 AM
---Advertisement---

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। আপনার রাশি অনুযায়ী কেমন কাটবে আজকের দিন? দেখে নিন –

মেষ: অসুস্থতা কাটিয়ে ওঠার সম্ভাবনা। খেলাধূলা বা প্রতিযোগিতায় অংশগ্রহণে সাফল্য মিলতে পারে। অর্থ বিনিয়োগে সতর্ক থাকুন। পারিবারিক অশান্তি মনোযোগ নষ্ট করতে দেবেন না।

বৃষ: ধ্যান-যোগ ও শরীরচর্চায় উপকার। আর্থিক চাপ অনুভূত হতে পারে। বন্ধুরা আজ বিশেষভাবে সহায়ক হতে পারে। Rashifal

মিথুন: স্বাস্থ্যের বিষয়ে অবহেলা না করাই ভালো। নিয়মিত শরীরচর্চা শুরু করতে পারেন। বিনিয়োগে হঠকারী সিদ্ধান্ত এড়িয়ে চলুন।

কর্কট: পুরনো অসুখ ভাবাতে পারে। পরিবারের সুখ বজায় রাখতে চেষ্টা জরুরি। আর্থিকভাবে সামান্য লাভের ইঙ্গিত। অপরিচিতদের ব্যাপারে সতর্ক থাকাই শ্রেয়।

সিংহ: ভ্রমণ ও আনন্দে দিন ভালো কাটার সম্ভাবনা। ব্যবসায় লাভের যোগ। বুদ্ধি ও ব্যক্তিত্ব দিয়ে অন্যদের প্রভাবিত করতে পারবেন। Rashifal

কন্যা: মন থাকবে হালকা ও প্রফুল্ল। সন্তানের মাধ্যমে আর্থিক সুখবর আসতে পারে। আপনার প্রাণশক্তি ও উদ্যমকে কাজে লাগিয়ে পারিবারিক চাপ কমাতে পারেন।

তুলা: অতিরিক্ত দুশ্চিন্তা স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে। পরিবারের কারও অসুস্থতায় খরচ বাড়তে পারে, আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারেন।

বৃশ্চিক: দীর্ঘদিনের অসুস্থতা থেকে মুক্তির সম্ভাবনা। অতিরিক্ত আয়ের যোগ। প্রেম ও বন্ধুত্বে আনন্দের সময় আসতে পারে।

ধনু: অন্যের উপকারে এগিয়ে গেলে মানসিক তৃপ্তি পেতে পারেন। যদি মসৃণ ও স্থিতিশীল জীবন চান তবে আর্থিক বিষয়ে সচেতন থাকা প্রয়োজন।

মকর: অকারণ উদ্বেগ কেটে যাওয়ার সম্ভাবনা। সামান্য অতিরিক্ত আয়ের সম্ভাবনা। বন্ধুত্ব ও প্রেমে সতর্কতা জরুরি। Rashifal

কুম্ভ: ইচ্ছাশক্তির অভাব অনুভূত হতে পারে। আয় বাড়ানোর নতুন পথ উন্মুক্ত হতে পারে। পরিবারে কঠোরতা এড়িয়ে চলার চেষ্টা করুন। প্রেমের জন্য শুভ দিন হতে পারে।

মীন: সাফল্যের সুযোগ থাকলেও ক্লান্তি আসতে পারে। ধার করা অর্থ ফিরিয়ে দেওয়াই শ্রেয়। বন্ধু ও আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করাই ভালো।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment