পহেলগামে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। সন্ত্রাসবাদকে মদত দেওয়ার অভিযোগে (Shehbaz Sharif) পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান ভারতের। এরপর থেকেই জলসংকটের আশঙ্কায় চাপে পড়েছে পাকিস্তান। এই পরিস্থিতিতে ভারতের উদ্দেশে সরাসরি হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী (Shehbaz Sharif) শাহবাজ শরিফ।
Shehbaz Sharif: শাহবাজের ‘জল হুঁশিয়ারি’
পাকিস্তানের জলের অধিকার কোনওভাবেই খর্ব করা চলবে না। ইসলামাবাদে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানান (Shehbaz Sharif) শাহবাজ শরিফ। পাক প্রধানমন্ত্রী দাবি, “প্রত্যেক জলের ফোঁটাই লক্ষ্মণরেখা” এবং সেই সীমা অতিক্রম করা হলে তার ফল ভুগতে হবে। যদিও ভারতের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি তিনি।
Islamabad – Pakistan Prime Minister Shehbaz Sharif has once again warned India over the Indus Waters Treaty, declaring that “every single drop” of Pakistan’s water is a red line.Speaking at an event in Islamabad, Sharif claimed that Pakistan had defeated India in May 2025 and… pic.twitter.com/JrDeV6cDmv
— NextMinute News (@nextminutenews7) August 14, 2026
১৯৬০ সালে বিশ্বব্যাঙ্কের মধ্যস্থতায় সিন্ধু জলচুক্তি স্বাক্ষরের মাধ্যমে সিন্ধু, ঝিলম ও চেনাব নদীর জল ব্যবহারের ক্ষেত্রে পাকিস্তান বিশেষ সুবিধা পেয়ে আসছে। দীর্ঘদিন ধরে ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন থাকলেও এই চুক্তি বহাল ছিল। তবে পহেলগাম জঙ্গি হামলার পর জাতীয় নিরাপত্তার স্বার্থে ভারত চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।
ভারতের কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে, দেশের স্বার্থকে সর্বাগ্রে রাখা হবে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকও জানিয়েছে, ভবিষ্যতে পাকিস্তানে জলপ্রবাহ কমানোর জন্য বিভিন্ন প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
কী বলছেন বিশেষজ্ঞরা ?
বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের কৃষি ও অর্থনীতির বড় অংশই সিন্ধু নদী ব্যবস্থার জলের উপর নির্ভরশীল। ফলে জলচুক্তি স্থগিত হওয়ার পর থেকেই ইসলামাবাদের উদ্বেগ বেড়েছে। সেই কারণেই একের পর এক কড়া মন্তব্য করে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে পাকিস্তান। তবে নয়াদিল্লির অবস্থান এখনও অনড় বলেই মনে করছে কূটনৈতিক মহল।
রাত ৮টা বাজলেই বন্ধ বাজার, জ্বালানি সংকটে ভারতের দ্বারস্থ বাংলাদেশ











Perfectly composed subject material, Really enjoyed examining.