রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ঝাড়খণ্ডে পড়ুয়াদের ক্ষোভ, চাপে রাহুল, জোট সরকারের সমর্থন প্রত্যাহারের দাবি আন্দোলনকারীদের

Published on: August 16, 2026
Rahul Gandhi
---Advertisement---

ঝাড়খণ্ডে সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, প্রশ্নফাঁস ও স্বজনপোষণের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন এবার নতুন মোড় নিল। আন্দোলনকারীরা সরাসরি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কাছে দাবি জানিয়েছেন, তাঁদের দাবিগুলি পূরণ করতে জোটসঙ্গী ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM)-র নেতৃত্বাধীন হেমন্ত সোরেন সরকারকে চাপ দিতে হবে। তা না হলে কংগ্রেসকে সরকার থেকে সমর্থন প্রত্যাহার করতে হবে।

২০ অগস্টের মধ্যে দাবি না মানলে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও

স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার রাঁচিতে ছাত্র-যুবদের উদ্যোগে ‘তিরঙ্গা যাত্রা’ অনুষ্ঠিত হয়। সেই কর্মসূচি থেকেই আন্দোলনকারীরা ঘোষণা করেন, আগামী ২০ অগস্টের মধ্যে তাঁদের দাবি পূরণ না হলে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাসভবন ঘেরাও করা হবে। আন্দোলনকারীদের অভিযোগ, কংগ্রেস ও জেএমএম উভয় দলই পড়ুয়াদের সমস্যাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। তাই হেমন্ত সোরেনের পদত্যাগের পাশাপাশি রাহুল গান্ধীর কাছেও স্পষ্ট অবস্থান নেওয়ার দাবি জানানো হয়েছে। (Jharkhand Student’s Protest)

উল্লেখ্য, এর আগে রাহুল গান্ধী প্রকাশ্যে আন্দোলনকারীদের সমর্থন করেছিলেন। কয়েকজন পড়ুয়ার সঙ্গে ফোনে কথাও বলেছিলেন তিনি। কিন্তু আন্দোলনকারীদের অভিযোগ, সমর্থনের আশ্বাস দেওয়া হলেও তাঁদের দাবির সমাধানে বাস্তবে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সেই ক্ষোভ থেকেই রবিবার রাজ্যের বিভিন্ন জেলায় রাহুল গান্ধীর কুশপুতুল জ্বালানোর কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

JPSC-JSSC নিয়োগে অনিয়মের অভিযোগ, তিন দফা দাবি

এই আন্দোলনের সূত্রপাত মূলত ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (JPSC) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (JSSC)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষাকে ঘিরেই। চাকরিপ্রার্থীদের অভিযোগ, একাধিক পরীক্ষায় প্রশ্নফাঁস, অনিয়ম এবং স্বজনপোষণের ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে এই অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবিতে বিক্ষোভ চালিয়ে আসছেন তাঁরা।

আন্দোলনকারীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—

১. নিয়োগ সংক্রান্ত অভিযোগের সিবিআই ও ইডি-র মাধ্যমে নিরপেক্ষ তদন্ত।

২. নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা না আসা পর্যন্ত বিতর্কিত পরীক্ষা স্থগিত রাখা।

৩. গোটা নিয়োগ ব্যবস্থার সংস্কার করে যোগ্য প্রার্থীদের ন্যায্য সুযোগ নিশ্চিত করা।

রাস্তা আটকে গুলি-বোমাবাজি! নিহত কংগ্রেস নেতা ও তাঁর ছেলে, ভয়ঙ্কর ঘটনা নদিয়ায়

‘দুই নৌকায় পা দিয়ে চলা যাবে না’, চাপে কংগ্রেস

সরকারের বিরুদ্ধে চলা আন্দোলনকে সমর্থন করার পাশাপাশি জোট সরকারের অংশীদার হয়ে থাকা, এইভাবে দুই দিক সামাল দেওয়ার চেষ্টা করার কারণে কংগ্রেসের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। একদিকে রাহুল গান্ধী আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়েছেন, অন্যদিকে জেএমএম-নেতৃত্বাধীন হেমন্ত সোরেন সরকারকেও কংগ্রেস সমর্থন করে চলেছে। আর এর ফলে ছাত্র-যুবদের ক্ষোভের মুখে পড়েছে রাহুল গান্ধীসহ কংগ্রেসের নেতৃত্ব। (Jharkhand Student’s Protest)

তবে এবার আন্দোলনকারীদের হুঁশিয়ারি অনুযায়ী আগামী ২০ অগস্টের মধ্যে সরকার কোনও পদক্ষেপ করে কি না, এখন সেদিকেই নজর আন্দোলনকারী এবং ঝাড়খণ্ডের রাজনৈতিক মহলের।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment