ফের রাজ্যে নৃশংস খুন। নিহত কংগ্রেস নেতা ও তাঁর ছেলে। নদিয়ার নাকাশিপাড়া থানার বেথুয়াডহরির ঘটনা। বাজার করে বাড়ি ফিরছিলেন বাবা ও ছেলে। ফেরার পথে আচমকাই তাঁদের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয়, নাকাশিপাড়া ব্লক কংগ্রেস সভাপতি আনিসুর শেখ এবং তাঁর ছেলে আবু সুফিয়ানের। শনিবার রাতে নাকাশিপাড়া থানার বেথুয়াডহরি নাগাদি রেলগেটের কাছে এই ঘটনাটি ঘটেছে। জোড়া খুনের ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে (nadia news)।
nadia news: রাস্তা আটকে এলোপাথাড়ি গুলি ও বোমাবাজি!
স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে গাড়ি করে ছেলেকে নিয়ে বাজারে গিয়েছিলেন, আনিসুর শেখ। বাড়ি ফেরার সময় কয়েকজন দুষ্কৃতী তাঁদের গাড়ি আটকায়। অভিযোগ, প্রথমে গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। এরপর বাবা-ছেলেকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। হামলার পরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা।
রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা দু’জনকে উদ্ধার করে বেথুয়াডহরি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী এবং পরিবারের সদস্যরা (nadia news)।
তৃণমূলের দিকে অভিযোগ
পরিবারের সদস্যদের অভিযোগ, “দীর্ঘদিন ধরে আনিসুর শেখ কংগ্রেস করতেন। কোনও ঝামেলায়ও যেতেন না। প্রত্যেকটা মানুষ আনিসুরকে ভালোবাসতেন। এটা হিংসা থেকে করেছে। ও কেন পারছে, আমি কেন পারছি না, এই কারণে খুন করিয়ে দিল। ছেলেটা LLB করেছে। কল্যাণীতে থাকে। ও পাশ করেছে। সেই ছেলেটাকে কেন খুন করল। এর বিচার আমরা চাই। এখনও থানা তৃণমূলের কথায় চলে। ওই ছেলে LLB করেছে। তাঁকে বিদেশে পাঠাত। সবকিছু ঠিক হয়ে গেছিল।”
আনিসুর শেখ দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। প্রথম থেকেই কংগ্রেস করতেন তিনি। রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও তিনি দল পরিবর্তন করেননি বলে দলীয় সূত্রের দাবি। তাঁর ছেলে আবু সুফিয়ান আইন নিয়ে পড়াশোনা করছিলেন এবং ভবিষ্যতে উচ্চশিক্ষার পরিকল্পনাও ছিল।
নদিয়ার পুলিশ সুপার অতুল ভি জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। দেহ দু’টি ময়নাতদন্তে পাঠানো হবে। পুরনো শত্রুতা, রাজনৈতিক দ্বন্দ্ব বা অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে নিহত কংগ্রেস নেতার আত্মীয়া রোকেয়া বিবি এই হত্যাকাণ্ডের পিছনে স্থানীয় এক তৃণমূল নেতার অনুগামীদের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছেন। যদিও এই অভিযোগের সত্যতা এখনও পুলিশি তদন্তে প্রমাণিত হয়নি। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছে পরিবার ও স্থানীয় বাসিন্দারা।









[9550]slotbom77 | Login Link Alternatif Resmi Situs Slot Gacor Hari Ini,slotbom77 menyediakan akses link alternatif resmi dengan kemudahan deposit via Dana dan bocoran pola Pragmatic Play terbaru. Daftar dan mainkan game favorit Anda sekarang! visit: slotbom77