গরমে ঘেমে নেয়ে অনেকেই স্টেশনে এসে ঠাণ্ডা পানীয় জলের মেশিন থেকে জল বোতলে ভরে পান করেন। কিন্তু আপনি কী জানেন? এই পানীয় জল কতটা নিরাপদ? দেশের বিভিন্ন রেলস্টেশনের পানীয় জলের মান নিয়ে এবার উদ্বেগ বাড়াল ভারতের নিয়ন্ত্রক ও মহালেখা পরীক্ষক (CAG)-এর সাম্প্রতিক অডিট রিপোর্ট (e coli bacteria)।
e coli bacteria: CAG রিপোর্টে কী তথ্য দিল?
রিপোর্টে বলা হয়, দেশের চারটি রেলওয়ে জোনের মধ্যে অন্তত আটটি গুরুত্বপূর্ণ স্টেশনের ওয়াটার কুলারের জলের নমুনায় E. coli ব্যাকটেরিয়ার উপস্থিতি ধরা পড়েছে। আক্রান্ত স্টেশনগুলির মধ্যে রয়েছে দক্ষিণ রেলের কোয়েম্বাটোর ও পালাক্কাড জংশন, দক্ষিণ-মধ্য রেলের হায়দরাবাদ, মধ্য রেলের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, ভিওয়ান্ডি রোড, কল্যাণ ও লোনাভালা এবং পূর্ব রেলের মধুপুর স্টেশন (e coli bacteria)।
বিশেষজ্ঞদের মতে, E. coli সাধারণত মানুষের ও প্রাণীর অন্ত্রে পাওয়া যায়। পানীয় জলে এই ব্যাকটেরিয়া ডায়রিয়া, বমি, পেটের সংক্রমণ, জ্বর এবং অন্যান্য জলবাহিত রোগের ঝুঁকি বেড়ে যেতে পারে। শিশু, প্রবীণ এবং অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি।
কয়টি স্টেশনে ব্যাকটেরিয়া পাওয়া গেছে?
CAG-এর রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, ২০২২-২৩ অর্থবর্ষে আটটি রেলওয়ে জোনের ৪৯ টি স্টেশন এবং ২০২৩-২৪ অর্থবর্ষে ন’টি জোনের ৫৬ টি স্টেশনের পানীয় জলের নমুনা পরীক্ষা করা হয়েছিল। একাধিক ক্ষেত্রে নিয়মিত ব্যাকটেরিয়া পরীক্ষার ঘাটতিও ধরা পড়েছে। ফলে শুধু জল দূষণের প্রশ্ন নয়, জলের মান পর্যবেক্ষণ এবং পরীক্ষার ব্যবস্থাও প্রশ্নের মুখে পড়েছে।
রেলস্টেশনগুলিতে প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী পানীয় জল ব্যবহার করেন। তাই জনস্বাস্থ্যের দিক থেকে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের পরামর্শ, স্টেশনে জল পান করার আগে উৎসের পরিচ্ছন্নতা দেখে নেওয়া উচিত। সম্ভব হলে সিল করা বোতলের জল বা পরিশোধিত জল ব্যবহার করাই নিরাপদ।













Rất đáng đọc, cảm ơn tác giả. Công ty Letco cung cấp dịch vụ du học Hàn Quốc trọn gói, tư vấn tận tâm và minh bạch chi phí. Tìm hiểu tại letco.vn.
[5892]WilliamHill | Link Vào Chính Thức & Cách Chơi Baccarat Trực Tuyến,WilliamHill cung cấp link truy cập an toàn, hỗ trợ tải app apk nhanh chóng và hướng dẫn nạp tiền qua Momo tiện lợi. Tham gia trải nghiệm casino đẳng cấp ngay hôm nay. visit: williamhill
[9938]Yaacasino | Link Vào Mới Nhất – Mẹo Quay Slot Dễ Nổ Hũ,yaacasino cung cấp link truy cập chính thức, hướng dẫn tải app nhanh chóng và cách nạp tiền qua Momo tiện lợi. Khám phá ngay bí kíp chơi baccarat online hiệu quả. visit: yaacasino