রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

১৫ বছরেও মেলেনি পাকা রাস্তা-পানীয় জল, ন্যূনতম পরিষেবার দাবিতে সরব বাজনাগুড়ি

Published on: August 18, 2026
---Advertisement---

ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-২ ব্লকের সুবর্ণরেখা নদীর তীরবর্তী বাজনাগুড়ি গ্রামের হরিজন পাড়ায় আজও উন্নয়নের আলো সেভাবে পৌঁছয়নি। প্রায় ৭০টি পরিবারের বসবাস এই এলাকায়। গ্রামে পাকা রাস্তা নেই। ফলে অসুস্থ কেউ হলে তাঁকে খাটে করে মূল রাস্তা পর্যন্ত নিয়ে যেতে হয়। তারপর হাসপাতালে পৌঁছনোর ব্যবস্থা করা হয়। (Jhargram News)

খাবার জল ও বাসস্থানের সংকট

স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা রয়েছে। বিদ্যুৎ চলে গেলে জল পাওয়াও কঠিন হয়ে পড়ে। বহু পরিবার এখনও ত্রিপল টাঙিয়ে বসবাস করছে। বৃষ্টির সময় সেই দুর্ভোগ আরও বেড়ে যায়। গ্রামবাসীদের দাবি, বহু যোগ্য পরিবার এখনও সরকারি আবাসন প্রকল্পের সুবিধা পায়নি। (Jhargram News)

পড়ুয়াদেরও ভোগান্তি

বর্ষায় গ্রামের রাস্তা কাদায় ভরে যায়। ফলে ছোট ছোট পড়ুয়াদের স্কুলে যেতে সমস্যা হয়। কাদা মাড়িয়ে স্কুলে পৌঁছাতে গিয়ে জামাকাপড় নোংরা হয়ে যায়। অনেক সময় অভিভাবকেরা সন্তানদের স্কুলেও পাঠাতে পারেন না।

নদীভাঙনে বাড়ছে আতঙ্ক

টানা বৃষ্টিতে সুবর্ণরেখা নদীর জলস্তর বাড়ছে। শুরু হয়েছে নদীভাঙনও। নদীর ধারে থাকা পরিবারগুলির মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তাঁদের আশঙ্কা, ভাঙন বাড়লে বাড়িঘর, চাষের জমি এবং গ্রামের একাংশ নদীগর্ভে তলিয়ে যেতে পারে। (Jhargram News)

১৫ বছর ধরে অভিযোগ

গ্রামবাসী মমতা ধারা, সুকুমার দোল, সুধীর ধুল ও আরতি সিংহদের দাবি, গত ১০ থেকে ১৫ বছর ধরে তাঁরা প্রশাসনের কাছে রাস্তা, জল ও বাসস্থানের দাবি জানিয়ে আসছেন। বিডিও অফিসেও আবেদন করা হয়েছে। কিন্তু এখনও স্থায়ী সমাধান মেলেনি বলে অভিযোগ।

বিজেপির ত্রিপল বিতরণ, স্থায়ী সমাধানের দাবি

সম্প্রতি এলাকায় যান নয়াগ্রাম ৫ নম্বর মণ্ডল বিজেপির সভাপতি তাপস সুঁই। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে ত্রিপল তুলে দেন এবং আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। (Jhargram News)

তবে গ্রামবাসীদের বক্তব্য, শুধু ত্রাণ নয়, স্থায়ী সমাধান দরকার। দ্রুত পাকা রাস্তা, পানীয় জলের ব্যবস্থা এবং নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা। (Jhargram News)

আরও পড়ুন :- “দুইয়ের বেশি সন্তান কাম্য নয়”, বার্তা স্বাস্থ্যমন্ত্রীর


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

3 thoughts on “১৫ বছরেও মেলেনি পাকা রাস্তা-পানীয় জল, ন্যূনতম পরিষেবার দাবিতে সরব বাজনাগুড়ি”

  1. [6187]nagad888 Official Login | অ্যাপ ডাউনলোড ও ক্যাসিনো বোনাস,nagad888-এ পান সেরা অনলাইন ক্যাসিনো বোনাস এবং দ্রুত টাকা উত্তোলন পদ্ধতি। সহজ নিয়মে স্লট গেম খেলে আনন্দ নিন। আজই জয়েন করুন। visit: nagad888

    Reply

Leave a Comment