রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বারুইপুরে রাস্তা দখল করে দোকান, ফের পুরোনো অবস্থায় ফেরালেন স্থানীয়রা

Published on: August 18, 2026
---Advertisement---

বারুইপুর থানার পিয়ালি রেল স্টেশন সংলগ্ন এলাকায় রাস্তা দখল করে দোকানঘর তৈরির অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়াল। দীর্ঘদিনের যাতায়াতের রাস্তা দখল করে দোকান তৈরি এবং তা বিক্রির অভিযোগে সরব হলেন স্থানীয় বাসিন্দারা। শেষ পর্যন্ত তৈরি হওয়া দোকানঘর ভেঙে জায়গাটি ফের রাস্তা হিসেবে ব্যবহারযোগ্য করার উদ্যোগ নেন তাঁরা। (Baruipur News)

‘দীর্ঘদিন ধরেই রাস্তা’

স্থানীয়দের দাবি, ৫০ বছরেরও বেশি সময় ধরে ওই জায়গাটি রাস্তা হিসেবে ব্যবহার হয়ে আসছে। বামফ্রন্টের আমল থেকে তৃণমূল সরকারের সময় পর্যন্ত সাধারণ মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেছেন। সেখানে একটি সরকারি কলও ছিল। স্থানীয়দের অভিযোগ, সেই কল ভেঙে দেওয়া হয়েছে। প্রায় এক থেকে দেড় মাস আগে একটি গাছও কেটে ফেলা হয়। (Baruipur News)

দীপ্তিকণা মৃধা নামে এক স্থানীয় বাসিন্দার দাবি, রাস্তার জায়গা দখল করে দোকানঘর তৈরি করা হয়েছে। তাঁর অভিযোগ, আগে থেকেই ৩ শতক জমি থাকা সত্ত্বেও আরও কয়েক শতক জায়গা ব্যবহার করা হচ্ছে। দোকানঘর তৈরি করে তা বিক্রির অভিযোগও তোলেন তিনি।

‘৪ মে-র পর থেকেই বদল’

স্থানীয়দের বক্তব্য, গত ৪ মে ভোটগণনার পর সরকার বদলের পরিস্থিতিতে হঠাৎ করে রাস্তার জায়গায় দোকানঘর তৈরির কাজ শুরু হয়। পরে স্থানীয়রা থানায় অভিযোগ জানান এবং আদালতের দ্বারস্থ হন। তাঁদের দাবি, একসময় কাজ বন্ধ রাখতে স্টে অর্ডারও আনা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে ফের নির্মাণের চেষ্টা শুরু হয়। (Baruipur News)

শুভব্রত মণ্ডলের অভিযোগ, একেকটি দোকান ৭ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত দামে বিক্রি করা হয়েছে। তাঁর দাবি, রাস্তার জায়গাটিও দখল করে দোকান বিক্রি করা হচ্ছিল। এই ঘটনায় রাজনৈতিক ইন্ধনের অভিযোগও তোলেন তিনি। তবে স্থানীয়দের একাংশ স্পষ্ট করে জানান, তাঁদের প্রতিবাদ কোনও রাজনৈতিক দলের হয়ে নয়।

দোকান তৈরির পাল্টা দাবি


অন্যদিকে, দোকানঘর তৈরির সঙ্গে যুক্ত শিখা মণ্ডলের দাবি, ওই জায়গায় তাঁদের আগে থেকেই দোকান ছিল। সেই কারণেই নতুন করে দোকান তৈরি করা হয়েছে। (Baruipur News)

রাস্তার জায়গা সত্যিই দখল করা হয়েছিল কি না এবং দোকান তৈরির জন্য কোনও সরকারি অনুমতি ছিল কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। (Baruipur News)

আরও পড়ুন :- বিদেশের মাটিতে প্রেম নিবেদন, প্রেরণার জীবনে কি তবে বিয়ের ছোঁয়া?


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

4 thoughts on “বারুইপুরে রাস্তা দখল করে দোকান, ফের পুরোনো অবস্থায় ফেরালেন স্থানীয়রা”

  1. [1612]luckybangla88 Official Login | সেরা স্লট গেম ও ক্যাসিনো বোনাস,luckybangla88-এ আজই যোগ দিন। বিকাশ দিয়ে সহজে টাকা জমা করে সেরা স্লট গেম খেলুন এবং আকর্ষণীয় অনলাইন ক্যাসিনো বোনাস বুঝে নিন। এখনই অ্যাপ ডাউনলোড করুন। visit: luckybangla88

    Reply
  2. [4402]liveslot168 | Login Resmi Situs Slot Gacor Deposit Pulsa,liveslot168 menyediakan akses login resmi untuk bermain slot gacor hari ini. Nikmati kemudahan download apk dan deposit pulsa praktis. Daftar dan main sekarang! visit: liveslot168

    Reply

Leave a Comment