গভীর নিম্নচাপ ক্রমশ বাংলা ছেড়ে ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে। ফলে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে কমবে বৃষ্টির দাপট। তবে আজ, মঙ্গলবার, উপকূল ও পশ্চিমের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কমবে। আগামী কয়েক দিন মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাই বেশি।
আজও ভারী বৃষ্টি, বুধে কমবে দাপট
গভীর নিম্নচাপটি বাংলা পেরিয়ে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাওয়ায় আজও ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমের জেলাগুলিতে এর প্রভাব বেশি থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। (Weather Update)
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই। তবে বিভিন্ন জেলার দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অর্থাৎ বৃষ্টি একেবারে বন্ধ না হলেও তার দাপট অনেকটাই কমবে।
উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
উত্তরবঙ্গে অবশ্য পরিস্থিতি কিছুটা আলাদা। আজ উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের দু-এক জায়গায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতাও রয়েছে। ওপরের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
বারুইপুরে রাস্তা দখল করে দোকান, ফের পুরোনো অবস্থায় ফেরালেন স্থানীয়রা
আজ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ
নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর আজও উত্তাল থাকতে পারে। সমুদ্রের উপর ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই কারণে পশ্চিমবঙ্গ ও ওডিশার উপকূলের মৎস্যজীবীদের আজ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
এদিকে কলকাতায় আজ মূলত আংশিক মেঘলা আকাশ। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বুধবার থেকে কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। (Weather Update)
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬ থেকে ৯৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।









[1384]456win: Login Resmi Situs Slot Gacor dan Casino Deposit Pulsa,456win menyediakan akses login resmi untuk download apk praktis. Nikmati berbagai permainan baccarat online dengan kemudahan deposit via pulsa. Daftar sekarang juga! visit: 456win