রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

​পর্দায় কি তবে জীবন্ত হয়ে উঠবেন স্মিতা পাতিল? নিজের সুপ্ত ইচ্ছার কথা জানালেন চিত্রাঙ্গদা সিং!

Published on: January 8, 2026
---Advertisement---

​বলিউডে বায়োপিকের জয়জয়কার নতুন কিছু নয়। কখনও খেলার মাঠের নায়ক, আবার কখনও রুপোলি পর্দার তারকাদের জীবন উঠে এসেছে। সেই ধারায় এবার নাম লেখাতে চান অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। তবে যে সে চরিত্র নয়, তিনি পর্দায় ফুটিয়ে তুলতে চান কিংবদন্তি অভিনেত্রী স্মিতা পাতিলের জীবন। (Smita-Chitrangada)

​স্মিতা পাতিলের সঙ্গে চিত্রাঙ্গদার চেহারার মিল নিয়ে চর্চা বহুদিনের। বিশেষ করে তাঁদের তীক্ষ্ণ নাক-মুখের গড়ন এবং চোখের চাহনি অনুরাগীদের মনে করিয়ে দেয় পুরনো দিনের সেই প্রতিভাময়ী অভিনেত্রীকে। এমনকি খোদ স্মিতা-পুত্র প্রতীকও একবার বড়সড় ভুল করে বসেছিলেন এই অদ্ভূত মিলের কারণে। মাতৃদিবসে প্রতীক নিজের মায়ের ছবি ভেবে ভুলবশত চিত্রাঙ্গদার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বসেন। পরে ভুল বুঝতে পেরে শোরগোল পড়ে যায় নেটপাড়ায়। (Smita-Chitrangada)

​সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনার স্মৃতিচারণ করে চিত্রাঙ্গদা জানান, “অনেকেই আমার সঙ্গে স্মিতাজির তুলনা করেন। প্রতীকও ভুল করে আমার ছবি পোস্ট করেছিল। যখন আমি জানলাম ওটা আমারই ছবি ছিল, আমি নিজেও অবাক হয়ে গিয়েছিলাম! ওনার মতো একজন মানুষের চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। যদি কখনও সুযোগ আসে, আমি অবশ্যই পর্দায় স্মিতা পাতিল হয়ে উঠতে চাই।”
​চিত্রাঙ্গদার এই ইচ্ছার কথা প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। নেটিজেনদের একাংশ মনে করছেন, মেকআপ আর সঠিক অভিনয়ের মেলবন্ধনে চিত্রাঙ্গদা সিংই হতে পারেন বড় পর্দায় স্মিতা পাতিলের যোগ্য উত্তরসূরি। (Smita-Chitrangada)


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment