রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

টাইমস স্কোয়ারে ছুরি হামলা, পুলিশের গুলিতে মৃত্যু মহিলার

Published on: September 1, 2026
---Advertisement---

নিউ ইয়র্কের ব্যস্ত টাইমস স্কোয়ারে ছুরি হামলা। সোমবার দুই জনের উপর ছুরি নিয়ে হামলা করার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। হামলায় এক জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও এক জন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। পরে পুলিশের দিকে ছুরি নিয়ে এগিয়ে যাওয়ার অভিযোগ ওঠে ওই মহিলার বিরুদ্ধে। তখনই পুলিশ গুলি চালায়। ঘটনায় মৃত্যু হয় মহিলারও। (Crime News)

ক্যামেরায় ধরা পড়ল গোটা ঘটনা

ঘটনার একটি ভিডিয়ো সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, দুই হাতে দুটি ছুরি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন মহিলা। তাঁকে ঘিরে ছিলেন পাঁচ থেকে ছয় জন পুলিশকর্মী। তাঁদের মধ্যে এক জন মহিলা পুলিশকর্মীও ছিলেন। পুলিশ তাঁকে থামানোর চেষ্টা করে। কিন্তু অভিযোগ, তিনি পুলিশের দিকে ছুরি নিয়ে এগিয়ে যান। এক পুলিশকর্মী তখন বন্ধুক বের করে গুলি চালান এবং ভিডিয়োতে পরপর তিনটি গুলির শব্দ শোনা যায়। এরপর রাস্তায় পড়ে যান ওই মহিলা।(Crime News)

কী বললেন মেয়র জোহরান মামদানি

নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি জানান, পুলিশ প্রথমে মহিলাকে থামাতে বিদ্যুৎ-শক দেওয়ার একটি যন্ত্র ব্যবহার করে। কিন্তু তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। পরে পুলিশ গুলি চালায়।মামদানি পুলিশকর্মীদের প্রশংসা করেন। তিনি বলেন, তাঁদের দ্রুত পদক্ষেপের কারণে আরও বড় ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। (Crime News)

তদন্ত শুরু NYPD-র

নিউ ইয়র্ক পুলিশ বিভাগ বা NYPD জানিয়েছে, এটি পুলিশি গুলিচালনার ঘটনা। তদন্ত চলছে। কেন ওই মহিলা হামলা করেছিলেন, তা এখনও জানা যায়নি।

ঘটনার পর টাইমস স্কোয়ারে প্রচুর পুলিশ ও জরুরি পরিষেবার কর্মী পৌঁছন। ঘটনাস্থল থেকে রক্তের দাগও দেখা যায়। পুলিশের প্রাথমিক ধারণা, এই হামলার সঙ্গে সন্ত্রাসবাদের যোগ নেই। (Crime News)

মৃত মহিলার পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। হামলার কারণ এবং পুলিশের গুলিচালনার পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন :- পারিবারিক বিবাদ, ‘খরগোশ’-এর গুলিতে আহত আত্মীয়


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment