মলের একাধিক রেস্তরাঁয় মিলল ফাঙ্গাস ধরা পচা মাংস, মেয়াদ উত্তীর্ণ খাবার ও পানীয়। রাজ্য সরকারের খাদ্য নিরাপত্তা দফতরের পরিদর্শনে উঠে এল এমনই চাঞ্চল্যকর ছবি উঠে এলো উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের এক মলে। পরিস্থিতি দেখে রীতিমতো অবাক খাদ্য নিরাপত্তা পরিদর্শকরাও। (Madhyamgram Star Mall)
ফুড ইন্সপেক্টর দেখেই ডাস্টবিনে খাবার
মলের তৃতীয় ও চতুর্থ তলায় একের পর এক রেস্তরাঁয় অভিযান চালান ফুড ইন্সপেক্টররা। অভিযোগ, পরিদর্শকদের দেখেই কয়েকটি রেস্তরাঁর কর্মীরা পচা ও মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী ডাস্টবিনে ফেলে দিতে শুরু করেন। ওই খাবারই সাধারণ ক্রেতাদের পরিবেশন করা হচ্ছিল, তার গুণমান নিয়েই উঠেছে বড় প্রশ্ন। কোথাও আবার দু’-তিন দিন ধরে ফ্রিজে রাখা কাঁচা মাংসে ফাঙ্গাস ধরে থাকতে দেখা যায়। অভিযোগ, সেই মাংসই গ্রাহকদের খাবার হিসেবে পরিবেশনের জন্য রাখা হয়েছিল। (Madhyamgram Star Mall)
লাইসেন্স নিয়ে বড় প্রশ্ন
অভিযানে কয়েকটি রেস্তরাঁর ব্যবসা ও খাদ্য সংক্রান্ত লাইসেন্স নিয়েও সমস্যা ধরা পড়ে। পরিস্থিতি খতিয়ে দেখে খাদ্য নিরাপত্তা আধিকারিকরা ঘটনাস্থলেই কয়েকটি ফুড কোর্টের লাইসেন্স বাতিল করেন। একইসঙ্গে নিয়ম না মানা রেস্তরাঁগুলির বিরুদ্ধে লাইসেন্স সাসপেন্ড করারও সতর্কবার্তা দেওয়া হয়েছে। (Madhyamgram Star Mall)
আতঙ্কিত ক্রেতারা
ওই মলে প্রতিদিন কয়েক হাজার মানুষ খাবার খেতে আসেন। তাঁদের মধ্যে শিশু, কিশোর-কিশোরী এবং যুবক-যুবতীর সংখ্যাও বেশি। সপ্তাহান্ত ও উৎসবের দিনে ভিড় আরও বাড়ে। সেই জায়গায় খাবারের এমন অবস্থা প্রকাশ্যে আসায় আতঙ্ক ছড়িয়েছে ক্রেতাদের মধ্যে।
অনেকেই রেস্তরাঁ কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। খাদ্য নিরাপত্তা দফতরের বার্তা, খাবারের মান ও লাইসেন্সের নিয়ম না মানলে সংশ্লিষ্ট রেস্তরাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। (Madhyamgram Star Mall)
আরও পড়ুন :- যত্রতত্র থুতু ফেলছেন! সাবধান নিয়ম ভাঙলেই ফাইন











The bonuses they offer are actually decent and not just clickbait. I had a blast playing on bdfk77 last night!