গত বুধবারই ভয়াবহ বিপর্যয় নেমে এসেছিল নেপালের ভোতকোশী-ত্রিশূলী নদী অববাহিকায়। পাহাড় থেকে নেমে আসা বরফ ও পাথর, জলের প্রবল স্রোত ধ্বংসলীলা চালিয়েছিল গোটা এলাকা জুড়ে। মানুষজন,বাড়ি-ঘর কিছুই আর অবশিষ্ট নেই। সবচেয়ে ক্ষতি হয়েছে রসুয়া এবং নুওয়াকোট জেলার অন্তত ১১টি জলবিদ্যুৎ প্রকল্প। কয়েকজনকে এই সুড়ঙ্গ থেকে উদ্ধার করা হলেও, বিপর্যয়ের পর থেকেই এখনও প্রায় শত শত শ্রমিক আটকে রয়েছেন, এই সুড়ঙ্গে। তবে সুড়ঙ্গের অন্ধকার দেওয়ালের ওপারে কী অপেক্ষা করছে উদ্ধারকারীদের জন্য তা নিয়ে উদ্বেগ বাড়ছে প্রশাসনের। যত সময় এগোচ্ছে ততই শ্রমিকদের জীবিত থাকার সম্ভবনা কমছে। তেমনই চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে উদ্ধারকাজ। সুড়ঙ্গ থেকে শ্রমিকদের উদ্ধারকাজে হিমশিম খাচ্ছেন উদ্ধারকারীরা (nepal flood)।
উত্তর নেপালে ভয়াবহ বন্যার এক সপ্তাহ পরও উদ্ধারকারী দলগুলি বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ বিদ্যুৎকেন্দ্রে সুড়ঙ্গে আটকা পড়া কর্মীদের কাছে পৌঁছাতে পারছেন না। নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যদের অভিযোগ, উদ্ধারকাজ অত্যন্ত ধীরগতিতে চলছে। এতেই নেপাল প্রশাসনের ওপর ক্ষোভ বাড়ছে (nepal flood)।
nepal flood: কেন বাধার মুখে পড়ছেন উদ্ধারকারীরা?
গত এক সপ্তাহ ধরে স্বামীর ফিরে আসার অপেক্ষায় দিন কাটাচ্ছেন নেপালের বাসিন্দা নারায়ণী জোশি। তাঁর স্বামী ‘আপার ত্রিশূলী-৩এ’ জলবিদ্যুৎ প্রকল্প কাজ করতেন। বিপর্যয়ের পর থেকে তাঁরও কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। আশঙ্কা তাঁর স্বামীও এই সুড়ঙ্গে আটকে রয়েছেন।
জোশি বলেন, “আমার স্বামীসহ অনেকেই এক সপ্তাহ ধরে ওই জলবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে আটকে রয়েছেন। তাঁরা কী অবস্থায় আছেন, সে সম্পর্কে আমাদের এখনও কোনো ধারণা নেই। আমাদের বলা হয়েছে যে বিদ্যুৎকেন্দ্রটি অক্ষত রয়েছে, তাই তাঁরা হয়তো এখনও বেঁচে আছেন। এই আশাটুকু আঁকড়ে আছি। এত গুরুতর একটি ঘটনায় সরকারের সাড়া দিতে কেন এত দেরি হচ্ছে? জল নিষ্কাশনের জন্য কেন আরও উন্নত যন্ত্রপাতি ও পাম্প ব্যবহার করা হচ্ছে না?”
মঙ্গলবার ‘ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসারস অ্যাসোসিয়েশন, নেপাল’ (আইপিপিএএন)-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের ৯৪৭ জন ব্যক্তির কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। আইপিপিএএন জানিয়েছে, ঠিক কতজন ভূগর্ভস্থ বিদ্যুৎকেন্দ্র বা সুড়ঙ্গের ভেতরে আটকে পড়েছেন এবং কতজন বন্যার তোড়ে ভেসে গিয়েছেন, তা এখনো স্পষ্ট নয়।
কী বলছে নেপাল সরকার?
নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং জানিয়েছেন, যারা এখনও জীবিত থাকতে পারেন তাঁদের উদ্ধারের জন্য সরকার সব ধরনের সম্পদ ও সক্ষমতা কাজে লাগাচ্ছে। তিনি বলেন, “আমরা এখনও আশা ছাড়িনি। তাদের বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে। হয়তো পাওয়ার হাউসের ভেতরে জমে থাকা জল খেয়ে তাঁরা টিকে আছেন। আমাদের নিরাপত্তা কর্মীরা এখনও দুর্ঘটনাস্থলে কাজ করে যাচ্ছেন। এছাড়া, ওপর থেকে ড্রিল বা খনন করে তাদের কাছে পৌঁছানোর কোনও উপায় বের করা যায় কি না, সেটাও আমরা খতিয়ে দেখছি।”
শুধুমাত্র ‘আপার ত্রিশূলী-১’ জলবিদ্যুৎ প্রকল্প এলাকা থেকেই ৫৫৭ জনেরও বেশি মানুষ নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। প্রকল্প এলাকা ও এর আশপাশ থেকে ২৫৪ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হলেও, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এখনও পাওয়া যায়নি। তবে নিখোঁজ ব্যক্তিদের পরিজনেরা সুড়ঙ্গের ভিতর থেকে শ্রমিকদের দ্রুত উদ্ধারের জোরালো দাবি জানিয়েছে।
আপার ত্রিশূলী-১ প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক গিরিরাজ অধিকারী জানিয়েছেন যে, নেপালি সেনাবাহিনী, চিনা বিশেষজ্ঞ এবং শেরপাদের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল তল্লাশি অভিযান চালাচ্ছে।
আপার ত্রিশূলী-১ প্রকল্পের এক আধিকারীক গিরিরাজ অধিকারী জানিয়েছেন, নেপালি সেনাবাহিনী, চিনা বিশেষজ্ঞ এবং শেরপা-দের সমন্বয়ে গঠিত একটি দল যৌথভাবে তল্লাশি চালাচ্ছে। তিনি বলেন, “তল্লাশি কাজে সহায়তার জন্য মঙ্গলবার পোখারা থেকে প্রশিক্ষিত সারমেয়-সহ একটি তল্লাশি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আমাদের সেখানে খননযন্ত্র নিয়ে যেতে হবে। সুড়ঙ্গটি কাদা ও ধ্বংসস্তূপে ভরে রয়েছে। আগে সেইগুলি পরিষ্কার করা প্রয়োজন।”













This site really lives up to its name. It has been a dream experience winning and withdrawing so easily. Cheers to the team at phdreamjili2.
I came here purely by chance and ended up staying because the whole experience just feels right. The game library is carefully curated and every category has quality over quantity which I really respect. Deposits reflect instantly and withdrawals arrive right on schedule without any unnecessary middle steps. I love how the loyalty program rewards consistent play instead of just big single deposits. The chat team is always polite and knows exactly how to help when things get tricky. This platform has become my daily escape and I could not ask for a better gaming buddy. soi69casino