বিদেশের রাষ্ট্রনেতাদের ভারতের নানা সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরঘিস্তানে আয়োজিত ২৬তম সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) শীর্ষ সম্মেলনে গিয়ে উজবেকিস্তান ও কিরঘিস্তানের রাষ্ট্রনেতাদের ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ নানা উপহার তাঁদের হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী (narendra Modi)।
narendra Modi: কী উপহার দিলেন প্রধানমন্ত্রী?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উজবেকিস্তান ও কিরঘিস্তানের রাষ্ট্রনেতাদের ঐতিহ্যবাহী ভারতীয় হস্তশিল্প এবং ঐতিহাসিক স্মারক উপহার দিলেন। তাঁর দেওয়া এই উপহারের তালিকায় ছিল হিমাচলের উন্নত মানের ‘কাংড়া চা’, যা স্বাদ ও গন্ধে অতুলনীয়। নরেন্দ্র মোদি কিরঘিস্তানের প্রেসিডেন্ট সাদির জাপারোভকে একটি লাদাখি ‘সুং-দুল’ (Tsung-dul) উপহার দিয়েছেন। সুং-দুল হলো লাদাখের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী পশমি বস্ত্র (কম্বল) (narendra Modi)।
আরও একটি উল্লেখযোগ্য উপহার ছিল সেখানে। তা হলো ‘চন্দন কাঠের শত-তন্ত্রী’। এটি চন্দন কাঠের উপর সূক্ষ্ম ঐতিহ্যবাহী শিল্পকর্ম। নরেন্দ্র মোদি উজবেকিস্তানের রাষ্ট্রপতির স্ত্রীর হাতে মার্বেলের উপর কারুকার্য করা একটি বাক্স তুলে দেন। পাশাপাশি একটি বেনারসি সিল্কের চাদরও উপহার দেন। বেনারসি সিল্কের এই চাদরটি বেনারসের ঐতিহ্যবাহী একটি শিল্প। এই চাদরটিতে ‘জরি’র কাজ রয়েছে।
সাংস্কৃতিক কূটনীতির গুরুত্ব
রাষ্ট্রনেতাদেরকে দেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই উপহারগুলি ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরাই লক্ষ্য। দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কেবল রাজনৈতিক বা অর্থনৈতিক আলোচনাই নয়, বরং সংস্কৃতির আদান-প্রদানকে গুরুত্ব দেওয়াও প্রধান উদ্দেশ। পাশাপাশি, ভারতের নিজস্ব পণ্য এবং কুটির শিল্পকে বিশ্ব বাজারে ব্র্যান্ডিং করারও এর উদ্দেশ্য। অন্যদিকে, স্থানীয় স্তরের তাঁতি ও হস্তশিল্পীদের তৈরি পণ্যকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরে তাঁদের কর্মসংস্থান ও প্রতিভাকে উৎসাহিত করাও মূল লক্ষ্য।












2 thoughts on “হিমাচলের চা থেকে বেনারসি, SCO সামিটে বিদেশি রাষ্ট্রনেতাদের আর কী উপহার দিলেন মোদি?”