যুদ্ধের আঁচ এবার বিয়ের আসরে। যে সময় নতুন জীবনের স্বপ্ন দেখতে ব্যস্ত ছিল পরিবার-পরিজন, তখনই আচমকা আকাশ কাঁপিয়ে হামলা। মুহূর্তের মধ্যে বিয়ের আসর পরিণত হলো ধ্বংসস্তূপে। বুধবার ইরানের দক্ষিণাঞ্চলের সিরিক কাউন্টির কুহেস্তাক শহরে একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলাকালীন মার্কিন হামলার জেরে প্রাণ গেল শিশুসহ ৪ জনের। আহত ৫০-এর বেশি। ইরানের দাবি, মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতেই এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দুই দেশের মধ্যে।
Iran US War: বিয়ের আসর বদলে গেল ধ্বংসস্তূপে
পশ্চিম এশিয়ায় পরিস্থিতি এখনও অশান্ত। তেহরানে রাতভর চলা মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত একাধিক অঞ্চল। ইরানের অভিযোগ, বুধবার ইরানের দক্ষিণাঞ্চলে একটি বিয়েবাড়িতেও আছড়ে পড়েছে মার্কিন ক্ষেপণাস্ত্র। হামলার পর বাড়িটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় প্রশাসনের বক্তব্য অনুযায়ী, আহতদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছেন। পরবর্তী কয়েক ঘণ্টায় আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হয়েছে।
ঘটনাটি সামনে আসতেই আন্তর্জাতিক মহলে নতুন করে প্রশ্ন উঠেছে যুদ্ধের লক্ষ্য সামরিক ঘাঁটি না হয়ে বিয়ের অনুষ্ঠানে থাকা সাধারণ মানুষ কেন? যদিও মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আমেরিকা কখনও ইচ্ছাকৃতভাবে সাধারণ নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায়নি। তাদের দাবি, সাম্প্রতিক অভিযান চালানো হয়েছে ইরানের রেভলিউশনারি গার্ডের বাণিজ্যিক জাহাজ ও মার্কিন সেনাদের বিরুদ্ধেই। এখানে সাধারণ মানুষের উপর আক্রমণ করা তাদের উদ্দেশ্য ছিল না।
আমেরিকাকে কঠোর শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি ইরানের
বিয়ের আসরে হামলার ঘটনার পরই আমেরিকার বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই জানিয়েছেন, আমেরিকাকে ইরানের সশস্ত্র বাহিনী এমন শিক্ষা দেবে যা তারা কোনদিনও ভুলতে পারবে না। ইরানের রেভলিউশনারি গার্ডও হুঁশিয়ারি দিয়েছে, এই মার্কিন হামলার জন্য ওয়াশিংটনকে মূল্য দিতেই হবে।
এরপরই পাল্টা আঘাতে জর্ডন, বাহরিন, কুয়েত ও ইরাকে মার্কিন ঘাঁটি বা মার্কিন সেনা ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। জর্ডনের সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া অন্তত ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা নষ্ট করেছে। (Iran US War)
হিমাচলের চা থেকে বেনারসি, SCO সামিটে বিদেশি রাষ্ট্রনেতাদের আর কী উপহার দিলেন মোদি?
এক রাতেই আরও মৃত্যু, ইরানে নিহত বেড়ে ১১
এর মধ্যেই ইরানের খুজেস্তান প্রদেশে নতুন মার্কিন হামলার খবর সামনে এসেছে। ইরানের সংবাদমাধ্যমের দাবি, তিনটি এলাকায় হামলায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে এবং ৮ জন আহত হয়েছেন। ফলে সাম্প্রতিক মার্কিন হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১১।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরান পাল্টা হামলা চালালে আরও বড় ও শক্তিশালী হামলা হতে পারে। সব মিলিয়ে, প্রতি বছরে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান আমেরিকার সংঘাত এখনও অব্যাহত। মাঝে বেশ কিছুদিন যুদ্ধবিরতির কথা হলেও শেষ পর্যন্ত হরমুজ খোলা রাখা এবং আরও কিছু মার্কিন শর্ত ইরান না মানায় ফের উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম এশিয়ার পরিস্থিতি।













I’ve tried a few platforms this month and this one stands out for its customer support. They helped me out with my bonus instantly. Great job br389win21!