রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

‘ধর্ষণের পরও বেঁচে থাকার অধিকার আছে’, ‘পদ্মাবত’ নিয়ে ফের সরব স্বরা

Published on: September 2, 2026
---Advertisement---

‘পদ্মাবত’ ছবিতে জওহার প্রথার উপস্থাপনা নিয়ে ফের প্রশ্ন তুললেন অভিনেত্রী স্বরা ভাস্কর। আট বছর পর আবার সেই পুরনো বিতর্ক সামনে আনলেন তিনি। দিল্লির একটি অনুষ্ঠানে ছবির জওহার দৃশ্য নিয়ে নিজের আপত্তির কথা বলেন স্বরা। তাঁর বক্তব্য, ধর্ষণের শিকার হলেও একজন মহিলার বেঁচে থাকার অধিকার রয়েছে। ধর্ষণ কোনওভাবেই একজন মহিলার জীবনের শেষ হতে পারে না। (Padmavat Controversy)

স্বরা ভাস্করের এই মন্তব্য সামনে আসতেই সমাজমাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা। অনেকেই তাঁর বক্তব্যের বিরোধিতা করেন। পাল্টা জবাব দেন অভিনেত্রীও। এক্স-এ স্বরা লেখেন, ধর্ষণের শিকার মহিলাদের বেঁচে থাকার অধিকার রয়েছে—এই সাধারণ কথাতেই এত মানুষ, এমনকি মহিলারাও ক্ষুব্ধ হচ্ছেন দেখে তিনি অবাক।

‘পদ্মাবত’-এর জওহার দৃশ্য নিয়ে প্রশ্ন

দিল্লির অনুষ্ঠানে স্বরা বলেন, ‘পদ্মাবত’ দেখার সময় জওহারের দৃশ্য তাঁকে খুবই ভাবিয়েছিল। ছবিতে দীপিকা পাড়ুকন অভিনীত রানি পদ্মাবতীর সঙ্গে শত শত রাজপুত মহিলা আত্মহুতি দেন। এই দৃশ্য দেখার সময়ে তাঁর মনে হয়েছিল, ধর্ষণের শিকার কোনও মহিলা ছবিটি দেখলে কী ভাববেন? তাঁর কি মনে হবে তিনি বেঁচে থেকে কাপুরুষের কাজ করেছেন? স্বরার প্রশ্ন, কোনও মহিলাকে কি এমন বার্তা দেওয়া উচিত যে ধর্ষণের পর তাঁর বেঁচে থাকার অধিকার নেই? তাঁর মতে, ধর্ষণের পরও একজন মহিলা স্বাভাবিক জীবন কাটাতে পারেন। (Padmavat Controversy)

গর্ভবতী মহিলার দৃশ্যেও আপত্তি

শুধু জওহার দৃশ্য নয়। ছবির আরও একটি দৃশ্য নিয়ে আপত্তি জানান স্বরা। তাঁর কথায়, একটি গর্ভবতী মহিলার পেটের ক্লোজ-আপ দেখানো হয়েছিল। সেই দৃশ্য তাঁকে খুব রাগিয়েদিয়েছিল। স্বরা বলেন, ওই দৃশ্য দেখে তাঁর মনে হয়েছিল, অনাগত শিশুটি মেয়ে হতে পারে বলে কি তার জন্মকেই ভয় হিসেবে দেখানো হচ্ছে? ভবিষ্যতে সে ধর্ষণের শিকার হতে পারে, এই আশঙ্কায় কি একটি মেয়ের জন্ম না হওয়াকে ভালো বলে দেখানো হচ্ছে? এই ভাবনাই তাঁকে সবচেয়ে বেশি বিরক্ত করেছিল।

পাঁচ দিন ভেবে চিঠি লিখেছিলেন

‘পদ্মাবত’ মুক্তির পর ২০১৮ সালেই পরিচালক সঞ্জয় লীলা বনশালীকে খোলা চিঠি লিখেছিলেন স্বরা। সেখানে জহর ও সতী প্রথার উপস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। তাঁর বক্তব্য ছিল, কোনও মহিলার ধর্ষণের শিকার হওয়া মানেই তাঁর জীবন শেষ হয়ে যাওয়া নয়। (Padmavat Controversy)

কেন বিতর্ক তৈরি হয়েছিল ‘পদ্মাবত’কে কেন্দ্র করে?

সঞ্জয় লীলা বনশালীর ‘পদ্মাবত’-এ দীপিকা পাড়ুকনের সঙ্গে অভিনয় করেছেন শাহিদ কাপুর ও রণবীর সিংহ। ছবিতে রানি পদ্মাবতী, রাওয়াল রতন সিংহ এবং আলাউদ্দিন খিলজির কাহিনি দেখানো হয়েছে।

চিতোর দখলের চেষ্টা করেন আলাউদ্দিন খিলজি। দুর্গে আক্রমণের পর রানি পদ্মাবতী এবং অন্য রাজপুত মহিলারা জহর করেন। ছবিতে ইতিহাসের এই ঘটনা কীভাবে দেখানো হয়েছে, তা নিয়ে মুক্তির সময় থেকেই বিতর্ক তৈরি হয়েছিল। জওহার ও সতীকে মহিমান্বিত করা হয়েছে কি না, সেই প্রশ্নও উঠেছিল। সেই পুরনো বিতর্কই স্বরার নতুন মন্তব্যে ফের সামনে এল। (Padmavat Controversy)

আরও পড়ুন :- শুরু থেকে নেগেটিভ রিভিউ, পঞ্চম দিনের শেষে কত আয় করল যশের Toxic?


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “‘ধর্ষণের পরও বেঁচে থাকার অধিকার আছে’, ‘পদ্মাবত’ নিয়ে ফের সরব স্বরা”

Leave a Comment