রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

পদ্মাবতের বিতর্কিত জহর দৃশ্য নিয়ে স্বরাকে কড়া জবাব মৈথিলির

Published on: September 5, 2026
---Advertisement---

‘পদ্মাবত’-এর জহর দৃশ্য নিয়ে অভিনেত্রী স্বরা ভাস্করের মন্তব্য ঘিরে বিতর্ক আরও তীব্র হল। এ বার স্বরাকে সরাসরি নিশানা করলেন বিহারের বিজেপি বিধায়ক তথা গায়িকা মৈথিলি ঠাকুর। একই মন্তব্যের সমালোচনা করেছেন অভিনেতা রণবীর শোরেও। (Padmavat Controversy)

‘আগে ইতিহাস জানুন’, স্বরাকে মৈথিলি

রায়পুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মৈথিলি বলেন, স্বরার মন্তব্য অত্যন্ত কুৎসিত। বিষয়টি সম্পর্কে জ্ঞান না থাকলে তাঁর এ নিয়ে কথা বলা উচিত নয়। আগে ইতিহাস সম্পর্কে জানা এবং পড়াশোনা করা প্রয়োজন। তার পরই মন্তব্য করা উচিত। সম্প্রতি নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে ‘পদ্মাবত’ নিয়ে কথা বলতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন স্বরা। সঞ্জয় লীলা ভন্সালীর পরিচালিত ছবিতে জহর প্রথাকে যেভাবে দেখানো হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। (Padmavat Controversy)

‘ধর্ষণের শিকার মহিলারা কী বার্তা পাবেন?’

স্বরা দাবি করেন, ছবির শেষের জহরের দৃশ্য সমাজে ভুল বার্তা দিতে পারে। তাঁর বক্তব্য, কোনও ধর্ষণের শিকার মহিলা এই দৃশ্য দেখলে তাঁর মনে হতে পারে, নিজের সম্মান বাঁচাতে আত্মহত্যা না করায় তিনি কাপুরুষ। ধর্ষণ কোনও মহিলার জীবনের শেষ নয়। অথচ দৃশ্যটি অন্যরকম বার্তা দেয় বলেই তাঁর মত।বিশেষ করে জহরে অংশ নেওয়া এক অন্তঃসত্ত্বা মহিলার পেটের ক্লোজ-আপ দৃশ্য তাঁকে গভীর ভাবে অস্বস্তিতে ফেলেছিল বলে জানান স্বরা।

স্বরাকে প্রশ্ন রণবীরেরও

এর আগে অভিনেতা রণবীর শোরে সমাজ মাধ্যমে স্বরার মন্তব্যের বিরোধিতা করেন। তাঁর প্রশ্ন, জহরের সঙ্গে ধর্ষণের শিকার মহিলাদের তুলনার কী সম্পর্ক?
রণবীরের দাবি, জহর ছিল যুদ্ধের সময় অনিবার্য ধর্ষণ, হিংসা এবং চরম নির্যাতনের আশঙ্কার মধ্যে আগুনে আত্মাহুতি। তাঁর মতে, এই দুই বিষয়কে এক করে দেখা ঠিক নয়। এমন তুলনা একটি গোষ্ঠীকে ছোট করার চেষ্টা বলেও মন্তব্য করেন তিনি। (Padmavat Controversy)

আরও পড়ুন :- ‘ধর্ষণের পরও বেঁচে থাকার অধিকার আছে’, ‘পদ্মাবত’ নিয়ে ফের সরব স্বরা


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “পদ্মাবতের বিতর্কিত জহর দৃশ্য নিয়ে স্বরাকে কড়া জবাব মৈথিলির”

Leave a Comment