‘Rich Dad Poor Dad’-এর লেখক রবার্ট কিয়োসাকির রিয়েল এস্টেট সাম্রাজ্য ঘিরে সামনে এসেছে চমকপ্রদ তথ্য। ৭৯ বছর বয়সি এই লেখক জানিয়েছেন, (Robert Kiyosaki) তাঁর রিয়েল এস্টেট বিনিয়োগে প্রায় ১.২ বিলিয়ন ডলার ঋণ রয়েছে যা ভারতীয় মুদ্রায় প্রায় ১১ হাজার কোটি টাকার কাছাকাছি।
বই বিক্রি ৪৪ মিলিয়নের বেশি
(Robert Kiyosaki) ১৯৯৭ সালে প্রকাশিত ‘Rich Dad Poor Dad’ তাঁকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে। এখনও পর্যন্ত বইটির ৪৪ মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছে। ঋণ নিয়েও কীভাবে সম্পদ তৈরি করা যায়, তা বোঝাতে নিজের উদাহরণই দেন কিয়োসাকি।
Robert Kiyosaki: ঋণকেই সম্পদ তৈরির হাতিয়ার
‘Get Rich Education’ পডকাস্টে তিনি বলেন, “আমি ১.২ বিলিয়ন ডলার ঋণে আছি।” সম্পত্তির দাম বাড়লে তার বিপরীতে ঋণ নিয়ে সেই অর্থকে তিনি আয় হিসেবে ব্যবহার করেন, সম্পত্তি বিক্রি করেন না। তাঁর মতে, এই ঋণের অর্থ করমুক্ত আয় হিসেবেও ব্যবহৃত হতে পারে। পাশাপাশি, প্রতিটি বিনিয়োগ আলাদা LLC-তে রাখেন, যাতে একটি প্রকল্প ব্যর্থ হলে অন্যগুলি সুরক্ষিত থাকে।
নিজের পদ্ধতি নকল না করার সতর্কতা
তবে (Robert Kiyosaki) কিয়োসাকি শ্রোতাদের তাঁর কৌশল হুবহু অনুসরণ না করার পরামর্শ দিয়েছেন। তাঁর দাবি, ১৯৭৪ সাল থেকে তিনি ঋণ ব্যবস্থাপনা নিয়ে পড়াশোনা করছেন। তাই ঋণ ব্যবহারের আগে যথেষ্ট শিক্ষা ও ঝুঁকি সম্পর্কে ধারণা থাকা জরুরি।
Robert Kiyosaki: আসল ঋণ কত?
কিয়োসাকির প্রাক্তন স্ত্রী ও ব্যবসায়িক সহযোগী কিম কিয়োসাকি অবশ্য প্রকাশিত হিসাব নিয়ে প্রশ্ন তুলেছেন। Vanity Fair-কে তিনি জানান, এই ঋণ প্রায় ১,৫০০টি অ্যাপার্টমেন্ট ইউনিটের সঙ্গে যুক্ত, যেগুলি অংশীদারদের সঙ্গে যৌথভাবে রয়েছে এবং ব্যক্তিগত দায় কিয়োসাকির উপর পড়ে না। তাঁর দাবি, প্রচারের জন্যই কিয়োসাকি ১.২ বিলিয়ন ডলারের অঙ্কটি সামনে আনেন। Vanity Fair-এর হিসাব অনুযায়ী, কিয়োসাকির বার্ষিক আয় ৩ মিলিয়ন ডলার সত্যি হলে, তাঁর প্রকৃত ঋণের অংশ আনুমানিক ৩০–৬০ মিলিয়ন ডলার হতে পারে।
আজ থেকেই দাম বাড়ল ১৯ কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডারের












1 thought on “‘Rich Dad Poor Dad’ লেখক রবার্ট কিয়োসাকির ঘাড়ে ১১ হাজার কোটির ঋণ, কীভাবে এত ধার করলেন?”