ভারতের দুর্বল নাগরিক পরিকাঠামো নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মালপানি ভেঞ্চারস (Malpani Ventures)-এর প্রতিষ্ঠাতা ডঃ অনিরুদ্ধ মালপানি। ২০২৫-২৬ অর্থবর্ষে ৫৮ কোটি টাকার বেশি আয়কর দিয়েছেন বলে দাবি করেন তিনি। যা নিয়ে সামাজিক মাধ্যমে এক বিতর্কের জন্ম দিয়েছে (Dr Aniruddha Malpani)।
Dr Aniruddha Malpani: নাগরিক পরিষেবা নিয়ে ক্ষোভপ্রকাশ
সম্প্রতি সমাজমাধ্যমে তিনি তাঁর ট্যাক্স চালানের একটি স্ক্রিনশট শেয়ার করেন। তিনি স্পষ্ট জানান, ট্যাক্স দিতে তাঁর কোনও আপত্তি নেই, কিন্তু মোটা অঙ্কের কর দেওয়ার পরেও নাগরিকরা তার বিনিময়ে উপযুক্ত সরকারি পরিষেবা ও পরিকাঠামো পাচ্ছেন কি না তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন (Dr Aniruddha Malpani)। এরপর তিনি আরও একটি ছবি শেয়ার করেন। তাতে দেখা যায়, বর্ষায় বৃষ্টিতে গুরুগ্রামের সেক্টর ২৩-এ একটি বাজারে জলমগ্ন পরিস্থিতি। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাদা ও আবর্জনা। এই ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, “আমাদের ট্যাক্সের টাকা এই কাজেই ব্যবহার হয়।”
Dr Aniruddha Malpani: কী পরামর্শ দিলেন নেটিজেনরা?
তিনি আক্ষেপ করে বলেন, এই বিশাল পরিমাণ টাকা কর হিসেবে দেওয়ার পরেও নাগরিক হিসেবে উপযুক্ত সুযোগ-সুবিধা বা ‘মূল্য’ না পাওয়া অত্যন্ত হতাশাজনক। তাঁর এই পোস্টের পরই সামাজিক মাধ্যমে কর ব্যবস্থা এবং ভারতের শহরগুলির নাগরিক পরিষেবা নিয়ে বিতর্ক শুরু হয়। আবার কিছু নেটিজেন তাঁর পোস্টের তলায় কমেন্ট করে জানান, “কম কর দিতে হলে অন্য দেশে গিয়ে থাকুন।”
আরও এক নেটিজেন লেখেন, “কিছু মনে করবেন না, তবে আমি আপনার জায়গায় থাকলে যত দ্রুত সম্ভব মোনাকো বা হংকংয়ে চলে যেতাম এবং সেখান থেকেই সাধ্যমতো ভারতীয়দের ভবিষ্যৎ প্রজন্মের সহায়তায় এগিয়ে আসতাম। এসব অর্থ আসলে সব সরকারি আমলাদের পকেটেই যায়, এদের ঔদ্ধত্বও বেশি।”
সেই কমেন্টের জবাব দিয়ে অনিরুদ্ধ মালপানি জানান, যেহেতু তিনি এই অর্থ ভারতেই উপার্জন করেছেন, তাই সরকারকে কর দিতে তিনি অত্যন্ত আনন্দিত, তবে নাগরিক হিসেবে উন্নত পরিষেবা পাওয়ার দাবিটিও ন্যায্য।











The slots here are honestly amazing. I had a great run last night and the graphics are just stunning. For all slot lovers, aurahokislot is the way to go.