আয় সীমিত, নিজের অটোও নেই। অন্যের অটো চালিয়েই সংসার চলে। তবু মহানায়ক উত্তমকুমারের জন্মদিন এলেই বদলে যায় তাঁর হিসেব-নিকেশ। (Uttam Kumar Birthday) প্রয়োজন হলে ধার-দেনা করেও প্রিয় নায়কের জন্মদিন পালন করেন তিনি। গত ২৭ বছর ধরে এভাবেই চলছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের ৪৯ বছরের দীপঙ্কর নস্করের ‘উত্তম-পাগলামি’। মহানায়কের জন্মশতবর্ষের আবেগ এবার সেই আয়োজনকে দিয়েছে আরও বিশেষ মাত্রা।
মায়ের হাত ধরেই শুরু ভালোবাসা
দীপঙ্করের উত্তমকুমার-প্রেমের শুরু মা আশালতা নস্করের হাত ধরে। উত্তমকুমার একবার বারুইপুর গেলে তাঁকে মালা দিয়ে বরণ করেছিলেন আশালতাদেবী। ছোটবেলায় মায়ের সঙ্গে সিনেমা হলে গিয়ে শুধুই উত্তমকুমারের সিনেমা দেখতেন দীপঙ্কর। সেখান থেকেই তৈরি হয় গভীর প্রেম। (Uttam Kumar Birthday)
Uttam Kumar Birthday: ৫০০ টাকা থেকে বাজেট ৪০ হাজার
প্রথম অনুষ্ঠান শুরু করেছিলেন বাবার কাছ থেকে ৫০০ টাকা নিয়ে। আজ সেই আয়োজনের বাজেট প্রায় ৩৫-৪০ হাজার টাকা। নিজের সামর্থ্য না থাকলেও ধার-দেনা করেন তিনি। বারুইপুরের কয়েকজন বাসিন্দাও তাঁকে আর্থিক সহযোগিতা করেন। তাঁদের মধ্যে অনেক বয়স্ক মানুষ ইতিমধ্যেই প্রয়াত।
Uttam Kumar Birthday: নাচ-গান থেকে পর্দায় সিনেমা
প্রতি বছর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় মহানায়কের জন্মদিন ও মৃত্যুদিন। উদ্বোধনের পর উত্তমকুমারকে নিয়ে বক্তৃতা, নাচ ও গানের অনুষ্ঠান হয়। এরপর প্রায় তিন দিন ধরে পর্দায় সাতটা পর্যন্ত সিনেমা দেখানো হয়। দর্শকদের চা-বিস্কুট, জল এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের টিফিনের ব্যবস্থাও বাদ যায় না।
শতবর্ষে আরও বিশেষ আয়োজন
এবার উত্তমকুমারের জন্মশতবর্ষ (Uttam Kumar Birthday) উপলক্ষে থাকছে বিশেষ আবৃত্তি পরিবেশনা। বারুইপুরের রায়চৌধুরী বাড়ির হোমিকৃষ্ণ রায়চৌধুরীও সহযোগিতা করেন এই আয়োজনে। পেশায় অটোচালক দীপঙ্করের নিজের গাড়ি নেই, তবু মহানায়কের প্রতি ভালোবাসায় ২৭ বছর ধরে থামেনি তাঁর এই আয়োজন।
বারুইপুর পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে FIR












1 thought on “ধার-দেনা করে মহানায়কের জন্মদিন পালন, উত্তম-প্রেমে মগ্ন বারুইপুরের অটোচালক দীপঙ্কর নস্কর”