রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে, ‘দ্বিতীয় জীবন’ পেয়ে কী বললেন সবুজ বাড়ির মালিক?

Published on: September 4, 2026
---Advertisement---

নেপালের ভয়াবহ বন্যায় চারপাশের বাড়ি ভেসে গিয়েছে। কোথাও ধ্বংসস্তূপ, কোথাও শুধু জল আর কাদা। তার মাঝেই দাঁড়িয়েছিল একটি সবুজ রঙের বাড়ি। নুওয়াকোট জেলার ত্রিশুলিতে থাকা সেই বাড়ির ছবি ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। বাড়িটির মালিক লক্ষ্মী পাণ্ডে এবার জানালেন সেই ভয়াবহ রাতের কথা। তাঁর কথায়, বেঁচে ফেরাটা তাঁদের কাছে ‘দ্বিতীয় জীবন’। (Nepal Flood)

হঠাৎ বাড়ির দিকে ছুট পরিবারের

গত ২৬ অগস্ট নেপালে ভয়াবহ বন্যা ও হড়পা বান নামে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত ১,১২৭ জনের মৃত্যু হয়েছে। সেই সময় লক্ষ্মী ও তাঁর স্বামী বাড়ি থেকে প্রায় পাঁচ মিনিট দূরে তাঁদের দোকানে ছিলেন। বাড়িতে ছিলেন লক্ষ্মীর শাশুড়ি এবং মেয়ে। জল বাড়ছে খবর পেয়েই তাঁরা বাড়ির দিকে ছুটে যান। সবাইকে নিরাপদ জায়গায় সরানোর চেষ্টা শুরু হয়। লক্ষ্মী ছাদে উঠে শাশুড়িকে দ্রুত বেরিয়ে আসতে বলেন। কিন্তু শাশুড়ি প্রথমে রাজি হননি। তাঁর যুক্তি ছিল, এলাকায় এর আগে এমন ভয়াবহ বন্যা কখনও হয়নি। (Nepal Flood)

এর পরেই ঘটে বড় বিপদ। চোখের সামনে ভেঙে পড়ে কাছে থাকা সেতু। পরিস্থিতি বুঝে ফের সবাইকে বাড়ি ছাড়ার জন্য বলেন লক্ষ্মী।

ছাদে আশ্রয়, প্রাণ বাঁচালেন প্রতিবেশীরা

ততক্ষণে বাড়িতে ঢুকে পড়েছে বন্যার জল। লক্ষ্মী, তাঁর স্বামী, শ্বশুর-সহ পরিবারের ছয় সদস্য আবার ছাদে উঠে যান। জলের স্রোত এতটাই শক্তিশালী ছিল যে বাড়িটিও কাঁপছিল। মনে হচ্ছিল, আর বাঁচার উপায় নেই। ঠিক তখনই এগিয়ে আসেন চার-পাঁচ জন প্রতিবেশী। নিজেদের জীবন বিপন্ন করে তাঁরা পরিবারের ছয় সদস্যকে উদ্ধার করেন। লক্ষ্মীর কথায়, “ওঁরা আমাদের কাছে ভগবানের মতো।”

কেন টিকে গেল সবুজ বাড়ি?

চারপাশের বাড়ি ভেসে গেলেও সবুজ বাড়িটি দাঁড়িয়ে থাকে। তবে শুধু মজবুত নির্মাণের জন্যই বাড়িটি বেঁচে যায়নি। বাড়িটি নদীর দিকে সরাসরি মুখ করে তৈরি হয়নি। কিছুটা কোণাকুণি অবস্থানে থাকায় জলের ধাক্কা সরাসরি দেওয়ালে লাগেনি। ফলে স্রোতের বড় অংশ বাড়ির পাশ দিয়ে বেরিয়ে যায়। (Nepal Flood)

তবে বাড়িটি অক্ষত নেই। ভিতরে ও বাইরে ব্যাপক ক্ষতি হয়েছে। মেরামতের জন্য আপাতত অন্যত্র চলে গিয়েছে লক্ষ্মীর পরিবার। তাঁর কথায়, এই বেঁচে যাওয়া তাঁদের কাছে সত্যিই “দ্বিতীয় জন্ম”।

আরও পড়ুন :- মৃত্যুকে বুড়ো আঙুল গুণা মায়ার, ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

4 thoughts on “ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে, ‘দ্বিতীয় জীবন’ পেয়ে কী বললেন সবুজ বাড়ির মালিক?”

  1. If you are looking for a spot that treats players like family then clcasinovidal is your place. I love how transparent everything is from registration to cash out. The team replies in no time and keeps the whole experience light and stress free. I keep coming back because it just feels like home. clcasinovidal

    Reply

Leave a Comment