রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

উড়ন্ত বিমানে আচমকাই তাণ্ডব, শেষ পর্যন্ত কেন ডাক্ট টেপে বাঁধা হল যাত্রীকে?

Published on: September 5, 2026
---Advertisement---

মাঝ আকাশে আচমকাই শুরু তাণ্ডব। যাত্রীকে সামলাতে শেষ পর্যন্ত তাঁর হাত-পা জিপ টাই দিয়ে বেঁধে সিটের সঙ্গে ডাক্ট টেপ দিয়ে আটকে দিলেন সহযাত্রী ও বিমানকর্মীরা। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে বিমান ঘুরিয়ে বাল্টিমোরে নামাতে হয়। ঘটনাটি ঘটেছে American Airlines-এর একটি বিমানে। বৃহস্পতিবার রাতে ডালাস-ফোর্ট ওয়ার্থ থেকে নিউ জার্সির নিউয়ার্কের উদ্দেশে উড়েছিল বিমানটি। উড়ানের প্রায় দু’ঘণ্টা পরেই বিপত্তি বাধে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এক যাত্রী আচমকা চিৎকার শুরু করেন। এরপর পাশের আসনে থাকা এক যাত্রীর উপর হামলা করেন তিনি। (American Airlines)

আচমকা চিৎকার, তারপর হাতাহাতি

বিমানে ছিলেন অবসরপ্রাপ্ত আইনপ্রয়োগকারী আধিকারিক জুয়ান মেজিয়া এবং রিচার্ড ওলেনিক। তাঁরা ওই যাত্রীর কাছাকাছি বসেছিলেন। মেজিয়ার কথায়, কয়েক মুহূর্তের মধ্যেই শান্ত পরিবেশ বদলে যায় চিৎকার আর বিশৃঙ্খলায়। তিনি দেখেন, ওই ব্যক্তি পাশের আসনে বসা যাত্রীর গলা চেপে ধরে হামলা চালাচ্ছেন। পরিস্থিতি দেখে মেজিয়া ও ওলেনিক সাহায্যে এগিয়ে আসেন। বিমানকর্মীরা তাঁদের জিপ টাই দেন। পরে ডাক্ট টেপ দিয়ে ওই যাত্রীকে সিটের সঙ্গে শক্ত করে বেঁধে ফেলা হয়। ঘটনার একটি ছবিও সামনে এসেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এক বিমানকর্মী প্রথমে তাঁকে শান্ত করার চেষ্টা করেন। সেই সময় ওই যাত্রী বর্ণবিদ্বেষী গালিগালাজ এবং সমকামী-বিরোধী মন্তব্য করেন বলেও অভিযোগ।(American Airlines)

বাল্টিমোরে নামিয়ে গ্রেফতার

পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় পাইলটরা বিমানটি বাল্টিমোরে ঘুরিয়ে নেন। সেখানে নামার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই যাত্রীকে হেফাজতে নেয়। পরে বিমানটি নিউয়ার্কের উদ্দেশে ফের উড়ে যায়। American Airlines জানিয়েছে, যাত্রী এবং কর্মীদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বিমানে কোনও ধরনের হিংসা বরদাস্ত করা হবে না বলেও জানিয়েছে সংস্থাটি। FBI জানিয়েছে, ওই যাত্রী বর্তমানে রাজ্য আইনে হেফাজতে রয়েছেন। ফেডারেল অভিযোগ আনা হবে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছেন। এরপর Maryland-এর মার্কিন অ্যাটর্নি অফিসের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তদন্ত এখনও চলছে।(American Airlines)

আরও পড়ুন :- ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে, ‘দ্বিতীয় জীবন’ পেয়ে কী বললেন সবুজ বাড়ির মালিক?


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

4 thoughts on “উড়ন্ত বিমানে আচমকাই তাণ্ডব, শেষ পর্যন্ত কেন ডাক্ট টেপে বাঁধা হল যাত্রীকে?”

Leave a Comment