মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে ছাড়িয়ে একাধিক গাড়িতে ধাক্কা মারল অ্যামাজনের একটি কার্গো বিমান। রবিবার স্থানীয় সময় দুপুর ২টো নাগাদ ফ্লোরিডার এই বিমানবন্দরে দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায়। ঘটনায় অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। আহত আরও পাঁচ জন। তাঁদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। (Miami Airport Plane Crash)
রানওয়ে ছাড়িয়ে গাড়িতে ধাক্কা
অ্যামাজনের হয়ে চলা বিমানটি পরিচালনা করছিল ২১ এয়ার। ৩২ বছরের পুরনো বোয়িং ৭৬৭ বিমানটি রানওয়ে ৩০-এ অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে ছাড়িয়ে যায়। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) জানিয়েছে, স্থানীয় সময় দুপুর প্রায় ২টোয় দুর্ঘটনাটি ঘটে। ওই রানওয়েটি ৯,০০০ ফুটেরও বেশি লম্বা।
রানওয়ে ছাড়িয়ে যাওয়ার পর বিমানটি একাধিক গাড়িতে ধাক্কা মারে। বেশ কয়েকটি গাড়ির ভিতরে মানুষ আটকে পড়েন। উদ্ধারকারী দল তাঁদের বার করে আনে। দুর্ঘটনার পর বিমানে ভয়াবহ আগুন ধরে যায়। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। (Miami Airport Plane Crash)
মায়ামি-ডেড ফায়ার রেসকিউ চিফ রেইড ‘রে’ জাদাল্লাহ জানান, আহত পাঁচ জনের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। বাকি দু’জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে ৬০টিরও বেশি ফায়ার রেসকিউ ইউনিট পাঠানো হয়। (Miami Airport Plane Crash)
তদন্ত শুরু হয়েছে
মায়ামি-ডেড শেরিফ রোজি কর্ডেরো-স্টুটজ জানান, সাধারণ মানুষের নিরাপত্তার ক্ষেত্রে কোনও বড় হুমকি নেই। তবে বিমানের জ্বালানি লিক হওয়ায় ঘটনাস্থলে উদ্ধারকাজ চলতে থাকে।
অ্যামাজনের মুখপাত্র কেলি ন্যান্টল পাঁচ জনের মৃত্যুতে শোকপ্রকাশ করেন। তিনি জানান, সংস্থা তদন্তে কর্তৃপক্ষকে সবরকম সহযোগিতা করবে।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB) এবং FAA। রানওয়েতে বিমানের কোনও অংশ বা ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। তবে রানওয়ে ছাড়ার পর বিমানটি বিমানবন্দরের নেভিগেশন সরঞ্জামের ক্ষতি করেছে। (Miami Airport Plane Crash)
দুর্ঘটনার পর বিমানবন্দরে জারি করা গ্রাউন্ড স্টপ বিকেল ৫টা নাগাদ তুলে নেওয়া হয়। তবে অচল বিমানটি সরানো না হওয়ায় সোমবার পর্যন্ত বিমান চলাচলে দেরির আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন :- বিহারে বন্যার ভয়াবহ পরিস্থিতি, ১২ জেলায় ২২ লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত













2 thoughts on “রানওয়ে ছাড়িয়ে গাড়িতে ধাক্কা অ্যামাজনের বিমানের, মৃত ৫”