মহিলা কর্মীদের ‘আড়ালে’ রাখার অভিযোগকে কেন্দ্র করে সোমবার বন্ধ হয়ে গেল প্যারিসের আইফেল টাওয়ার। গত সপ্তাহে হিন্দু ধর্মীয় সংগঠন BAPS-এর প্রায় ১০০ সদস্যের প্রতিনিধি দল সেখানে যাওয়ার সময় মহিলা কর্মীদের সরিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদেই ধর্মঘটে যান কর্মীরা। (Eiffel Tower)
কর্মীদের অভিযোগ, ওই প্রতিনিধি দলের সফরের সময় মহিলা কর্মীদের নিজেদের জায়গা থেকে সরে যেতে বলা হয়। কয়েকটি জায়গায় তাঁদের বদলে পুরুষ কর্মীদের রাখা হয়। এমনকি প্রতিনিধি দলটি সেখানে থাকাকালীন নির্দিষ্ট কিছু এলাকা দিয়ে মহিলা কর্মীদের যাতায়াত করতেও নিষেধ করা হয়েছিল।
‘এমন নির্দেশ মেনে নেওয়া উচিত হয়নি’
আইফেল টাওয়ার পরিচালনাকারী সংস্থা SETE জানিয়েছে, মহিলা কর্মীদের সঙ্গে যোগাযোগ যতটা সম্ভব কম রাখার অনুরোধ করেছিল BAPS। তবে এমন শর্ত মেনে নেওয়া ঠিক হয়নি বলে স্বীকার করেছে সংস্থাটি। SETE-র প্রেসিডেন্ট অ্যারিয়েল ওয়েইল বলেন, এই ঘটনা গ্রহণযোগ্য নয়। আইফেল টাওয়ার ফ্রান্সের প্রজাতান্ত্রিক মূল্যবোধ এবং নারী-পুরুষের সমান অধিকার প্রতি দায়বদ্ধ। (Eiffel Tower)
ক্ষমা চাইল BAPS
ঘটনা নিয়ে বিবৃতি দিয়েছে BAPS-ও। সংগঠন জানিয়েছে, অভিযোগের বিষয়টি তারা গুরুত্ব দিয়ে দেখছে। প্রায় ১০০ জনের প্রতিনিধি দলের কারণে অন্য দর্শনার্থীদের অসুবিধা কমাতেই স্বাভাবিক সময়ের শুরুতে সফরটি আয়োজন করা হয়েছিল বলে দাবি তাদের। কারও প্রবেশাধিকার বন্ধ করা হয়নি। (Eiffel Tower)
তদন্তের নির্দেশ
ঘটনায় তদন্তের কথা জানিয়েছেন প্যারিসের মেয়র ইমানুয়েল গ্রেগোয়ার। ফ্রান্সের এক মন্ত্রী অরোর বের্জে বলেন, ফ্রান্সে মহিলাদের নিজেদের আড়াল করতে বলা যায় না। কোনও ধর্মই দেশের আইনের ঊর্ধ্বে নয়। একই সুরে প্রতিবাদ জানিয়েছেন মেরিন ল্য পেন এবং গ্যাব্রিয়েল আটালও। (Eiffel Tower)
আরও পড়ুন :- রানওয়ে ছাড়িয়ে গাড়িতে ধাক্কা অ্যামাজনের বিমানের, মৃত ৫













1 thought on “হিন্দুদের অনুষ্ঠানে মহিলা কর্মীদের সরিয়ে রাখার অভিযোগ, বন্ধ আইফেল টাওয়ার”