রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ISRO-র GSLV-F17 সফল উৎক্ষেপণে নতুন ইতিহাস ভারতের, প্রশংসায় মোদি

Published on: September 4, 2026
GSLV-F17 Rocket Launch
---Advertisement---

ভোররাতের আকাশ চিরে ফের ইতিহাস গড়ল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO। (GSLV-F17 Rocket Launch) শুক্রবার ভোর ২টা ৫৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সফল উৎক্ষেপণ হলো GSLV-F17 রকেটের। সঙ্গে ছিল অত্যাধুনিক EOS-05 ভূ-পর্যবেক্ষণ স্যাটেলাইট। সফল উৎক্ষেপণের পরই মিশনটিকে দেশের গর্বের মুহূর্ত বলে প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

GSLV-F17 Rocket Launch: মোদির প্রশংসা, ‘দেশের গর্বের মুহূর্ত’

X-এ প্রধানমন্ত্রী লেখেন, ISRO-র আরও একটি অসাধারণ সাফল্য এবং দেশের জন্য গর্বের মুহূর্ত এটি। তাঁর বক্তব্য, GSLV-F17-এর সফল উৎক্ষেপণ এবং EOS-05-কে মহাকাশে পাঠানো ভারতের মহাকাশ ক্ষেত্রে উৎকর্ষ, উদ্ভাবন ও ক্রমবর্ধমান সক্ষমতার প্রতিফলন। ISRO ও ভারতীয় শিল্পক্ষেত্রের ক্রমবর্ধমান অংশীদারিত্ব দেশের মহাকাশ কর্মসূচিকে আরও শক্তিশালী করছে বলেও জানান তিনি।

নির্দিষ্ট কক্ষপথে EOS-05

(GSLV-F17 Rocket Launch) উৎক্ষেপণের পর EOS-05-কে নির্ধারিত Sub-Geosynchronous Transfer Orbit বা Sub-GTO-তে সফলভাবে স্থাপন করা হয়। ISRO চেয়ারম্যান ডঃ ভি নারায়ণন জানান, GSLV-F17 অত্যন্ত নির্ভুলতার সঙ্গে উপগ্রহটিকে নির্ধারিত কক্ষপথে পৌঁছে দিয়েছে।

GSLV-F17 Rocket Launch: GSLV-এর ১৯তম উড়ান

মিশন ডিরেক্টর থমাস কুরিয়ান জানান, এটি GSLV-এর ১৯তম উড়ান। বিশেষভাবে তৈরি EOS-05 এমন একটি ভূ-পর্যবেক্ষণ স্যাটেলাইট, যা প্রায় রিয়েল-টাইমে ছবি তুলে তথ্য সরবরাহ করতে সক্ষম। GSLV-এর মাধ্যমে Geosynchronous Transfer Orbit বা Sub-GTO-তে পাঠানো সবচেয়ে ভারী উপগ্রহও EOS-05।

৩৬ হাজার কিমি উচ্চতা থেকে নজরদারি

প্রায় ৩৬ হাজার কিলোমিটার উচ্চতা থেকে EOS-05 একটানা দেশের উপর নজর রাখবে। দৃশ্যমান আলো, ইনফ্রারেড, মাল্টিস্পেকট্রাল এবং হাইপারস্পেকট্রাল ব্যান্ডে উন্নত ছবি ও তথ্য সংগ্রহের মাধ্যমে ভারতের ভূ-পর্যবেক্ষণ ক্ষমতা আরও শক্তিশালী করবে এই উপগ্রহ।

GSLV-F17 Rocket Launch: রকেটের শক্তিও নজরকাড়া

GSLV-F17-এর উচ্চতা ৫১.৭ মিটার এবং উৎক্ষেপণের সময় এর ওজন প্রায় ৪২০.৫ টন। বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার-সহ সংশ্লিষ্ট সমস্ত দলের দীর্ঘ প্রস্তুতি ও নিরলস পরিশ্রমকেই এই সাফল্যের মূল কারণ হিসেবে তুলে ধরেছেন কুরিয়ান।

কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জিতেন্দ্র সিংও সাফল্যের জন্য ISRO-কে অভিনন্দন জানিয়েছেন। তাঁর মতে, EOS-05 ভারতের মহাকাশ কর্মসূচিতে নতুন মাইলফলক তৈরি করে দেশকে বিশ্বের অন্যতম শক্তিশালী মহাকাশ শক্তি হিসেবে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে।

এক পা হারিয়েও মানেনি হার, ৪০০ মিটার লাফিয়ে প্রতিদিন স্কুলে যায় রাগিনী


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

2 thoughts on “ISRO-র GSLV-F17 সফল উৎক্ষেপণে নতুন ইতিহাস ভারতের, প্রশংসায় মোদি”

Leave a Comment