কখনও ভাগ্য মানুষের পথ আটকে দেয়, আবার কখনও সেই বাধা পেরিয়ে যাওয়ার জেদই হয়ে ওঠে তার সবচেয়ে বড় শক্তি। উত্তরপ্রদেশের বালিয়ার সাত বছরের (Ragini) রাগিনী যেন তারই জীবন্ত উদাহরণ। এক পা হারিয়েও পড়াশোনার স্বপ্ন ছাড়েনি সে। প্রতিদিন এক পায়ে লাফিয়ে প্রায় ৪০০ মিটার পথ পেরিয়ে স্কুলে যায় এই খুদে।
Ragini: ছয় মাসেই বদলে যায় জীবন
মাত্র ছয় মাস বয়সে মর্মান্তিক পথ দুর্ঘটনায় ডান পা হারায় ছোট্ট একরত্তি। মা কবিতা দেবীর কোলে চেপে চিকিৎসা করতে যাওয়ার পথে ঘটেছিল সেই দুর্ঘটনা। সংসারের ঘটিবাটি বিক্রি করে চিকিৎসা করানো হলেও পা-টি আর ফেরানো সম্ভব হয়নি। দিনমজুর বাবার সংসারে কৃত্রিম পা কেনার সামর্থ্যও ছিল না। ভাগ্যের নির্মম পরিহাসে এক পা হারালেও ভেঙে পড়েনি বালিয়ার এই মেয়েটি।
At just 6 months old, Ragini fractured one leg in an accident. Today, at 7, she still hops 400 metres to school on one leg because she refuses to give up on her education.
— India With Congress (@UWCforYouth) September 2, 2026
Her family lives in a hut and cannot afford treatment or even a tricycle.
A child should not have to… pic.twitter.com/H5ozVCgfoL
অদম্য জেদে শুরু স্কুলযাত্রা
পাড়ার অন্য শিশুরা ব্যাগ কাঁধে স্কুলে যেত। বারান্দায় বসে তাদের দেখত রাগিনী। (Ragini) চোখে জল নিয়ে মায়ের কাছে বায়না করত আর বলত, ‘আমিও স্কুলে যাব, আমিও পড়ব।’ শেষ পর্যন্ত নিজের জেদেই শুরু হয় স্কুলযাত্রা। এক পায়ে লাফিয়ে ৪০০ মিটার পথ পেরোয় সে। ক্লান্ত হলে রাস্তার ধারে একটু বিশ্রাম নিয়ে ফের শুরু করে পথচলা।
Ragini: ‘জেলাশাসক কাকু, সাইকেল দিন’
📺WATCH | Ragini, a girl from UP's Ballia, who was seen hopping to school on one leg, receives a wheelchair as a gift from local authorities pic.twitter.com/cA7SugGAPz
— The Tatva (@thetatvaindia) September 3, 2026
সম্প্রতি ভিডিয়ো বার্তায় বালিয়ার জেলাশাসকের কাছে রাগিনীর আবেদন, ‘জেলাশাসক কাকু, আমাকে একটা তিন চাকার সাইকেল দিন। আমি ওটাতে করে স্কুলে যাব।’ ভিডিয়োটি ভাইরাল হতেই সমাজমাধ্যমে নেটিজেনরা তার পাশে দাঁড়ান। রাগিনীর লড়াইয়ের খবর প্রকাশের পর দেশজুড়ে তৈরি হয়েছে আলোড়ন।
দেশ জুড়ে জমি, ভুরি ভুরি অলঙ্কার, পুরীর জগন্নাথ মন্দিরের সম্পত্তি জানেন?













1 thought on “এক পা হারিয়েও মানেনি হার, ৪০০ মিটার লাফিয়ে প্রতিদিন স্কুলে যায় রাগিনী”