বাজারে দুধ কিনতে গিয়ে নিশ্চই খেয়াল করেছেন নানান রঙের প্যাকেটে দুধ বিক্রি হয়। কিন্তু একই দুধের প্যাকেটের রং কেন আলাদা হয়, তা কি জানেন? আসলে এই রং শুধু প্যাকেটকে আকর্ষণীয় করার জন্য নয়। দুধের ধরন এবং ফ্যাটের পরিমাণ সহজে বোঝানোর জন্যও এই রঙের ব্যবহার করা হয়।
ভারতের বিভিন্ন ডেয়ারি সংস্থা দীর্ঘদিন ধরেই দুধের আলাদা ভ্যারিয়েন্ট চেনাতে রঙের ব্যবহার করে আসছে। ফলে এখন অনেক ক্রেতাই দুধের পুরো নাম না বলেও প্যাকেটের রং দেখেই নিজের পছন্দের দুধ চিনে ফেলেন।
Health Tips: কোন রঙে কোন দুধ?
দুধের প্যাকেটের রং সব ব্র্যান্ডে এক নয়। তবে সাধারণভাবে ভারতে বেশ কিছু রঙের সঙ্গে নির্দিষ্ট ধরনের দুধকে মিলিয়ে দেখা হয়।
নীল: এই রঙের প্যাকেটে সাধারণত টোনড মিল্কের জন্য ব্যবহার করা হয়। এতে প্রায় ৩ শতাংশ ফ্যাট থাকে।
সবুজ: সবুজ রং অনেক ক্ষেত্রে স্ট্যান্ডার্ডাইজড মিল্ক বোঝায়। এতে প্রায় ৪.৫ শতাংশ ফ্যাট থাকতে পারে।
কমলা: সাধারণত ফুল ক্রিম মিল্কের জন্য ব্যবহার করা হয়। এতে প্রায় ৬ শতাংশ ফ্যাট থাকে।
বেগুনি: কিছু ব্র্যান্ড ডাবল টোনড মিল্কের জন্য এই রং ব্যবহার করে। এতে ফ্যাটের পরিমাণ তুলনামূলক কম।তবে ব্র্যান্ডভেদে এই রঙের ব্যবহারে কিছু পার্থক্য থাকতে পারে। তাই প্যাকেটের রং দেখার পাশাপাশি লেবেলটিও দেখে নেওয়া উচিত।
মাত্র ১৫ মিনিটেই তৈরি করুন চিকেনের ৫ লোভনীয় স্টার্টার, বাড়িতেই পান রেস্তোরাঁর স্বাদ
কেন রঙের এই ব্যবস্থা?
দুধ প্রতিদিনের বাজারের অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস। একই ব্র্যান্ডে যখন একাধিক ধরনের দুধ পাওয়া যায়, তখন প্রতিবার প্যাকেটের ছোট লেখা পড়ে দুধ বেছে নেওয়া সময়সাপেক্ষ। রঙের মাধ্যমে সেই কাজটাই সহজ হয়ে যায়। দূর থেকেই ক্রেতা নিজের প্রয়োজনের দুধ চিনে নিতে পারেন।
খাবারের নিরাপত্তা এবং লেবেল সংক্রান্ত বিভিন্ন নিয়মকানুন Food Safety and Standards Authority of India বা FSSAI-এর আওতায় পড়ে। তবে দুধের প্যাকেটের নির্দিষ্ট রং সাধারণত FSSAI ঠিক করে দেয় না। কোন ভ্যারিয়েন্টের জন্য কোন রং ব্যবহার করা হবে, তা মূলত সংশ্লিষ্ট ডেয়ারি সংস্থার সিদ্ধান্ত। দেশের বিভিন্ন সংস্থা নিজেদের পণ্য আলাদা করে চেনানোর জন্য এই রঙের পদ্ধতি ব্যবহার করে থাকে। (Health Tips)
তাই পরের বার দুধ কিনতে গেলে প্যাকেটের রংয়ের দিকে একটু খেয়াল করুন। সেই রংই হয়তো আপনাকে বলে দিচ্ছে, ভিতরে থাকা দুধটি আসলে কোন ধরনের।












I was struggling to get back into my account but this alternative link saved the day. Super easy to navigate. Check out zuma78linkalternatif if you are having access issues.