রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

দুর্বল ভারতকে সমীহ, ফ্রেন্ডলি খেলতে দল ঘোষণা উরুগুয়ে কোচ ফোরলানের

Published on: September 5, 2026
---Advertisement---

কলকাতায় ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। তার আগেই শক্তিশালী দল ঘোষণা করল উরুগুয়ে। ৫ সেপ্টেম্বর জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর প্রথম দল ঘোষণা করলেন নতুন কোচ দিয়েগো ফোরলান। তাঁর দলে জায়গা পেয়েছেন একঝাঁক বিশ্বমানের ফুটবলার। ফলে ৬ অক্টোবরের ভারত-উরুগুয়ে ম্যাচ ঘিরে উত্তেজনা আরও বাড়ল। (Uruguay Football Team)

মাঝমাঠে তারকার ছড়াছড়ি

উরুগুয়ের মাঝমাঠে থাকছেন রিয়াল মাদ্রিদের তারকা ফেদেরিকো ভালভের্দে। তাঁর সঙ্গে রয়েছেন রদ্রিগো বেনতানকুর, লুকাস তোরেইরা, জর্জিয়ান ডি আরাসকায়েতা, ফাকুন্দো পেল্লিস্ত্রি, ম্যাক্সিমিলিয়ানো আরাউহো এবং ব্রায়ান রদ্রিগেজ। (Uruguay Football Team)

রক্ষণেও অভিজ্ঞ ফুটবলারদের ভিড়। রয়েছেন রোনাল্ড আরাউহো, হোসে মারিয়া হিমেনেজ, নাহিতান নান্দেজ, গিয়ের্মো ভারেলা, মাথিয়াস অলিভেরা এবং সেবাস্তিয়ান কাসেরেস। গোলরক্ষকদের তালিকায় রয়েছেন সান্তিয়াগো মেলে, ক্রিস্টোফার ফিয়ারমারিন এবং ইগনাসিও ডি আরুয়াবারেনা।

আক্রমণে নুনিয়েজ

উরুগুয়ের আক্রমণভাগের প্রধান ভরসা লিভারপুল তারকা ডারউইন নুনিয়েজ। তাঁকে সঙ্গ দেবেন মিগেল মেরেন্তিয়েল, রদ্রিগো আগুইরে, ফেদেরিকো ভিনাস, মার্টিন সাত্রিয়ানো এবং আলভারো রদ্রিগেজ। (Uruguay Football Team)

নতুন ভূমিকায় ফোরলান

মার্সেলো বিয়েলসার পর উরুগুয়ের কোচের দায়িত্ব পেয়েছেন দেশের কিংবদন্তি ফোরলান। ২০১০ বিশ্বকাপে গোল্ডেন বল জেতা ফোরলান ২০১১ সালে কোপা আমেরিকা জয়ী দলেরও সদস্য ছিলেন। জাতীয় দলের হয়ে ১১২ ম্যাচে তাঁর গোল ৩৬টি। ম্যানচেস্টার ইউনাইটেড, ভিয়ারিয়াল, অ্যাটলেটিকো মাদ্রিদ ও ইন্টার মিলানে খেলার পাশাপাশি ভারতে মুম্বই সিটি এফসির হয়েও খেলেছেন তিনি।

এবার কোচ হিসেবে তাঁর প্রথম বড় পরীক্ষা ভারতের বিরুদ্ধে। খালিদ জামিলের কোচিংয়ে ভারতও লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। ৬ অক্টোবর কলকাতায় তাই দুই দলের ম্যাচে নজর থাকবে ফুটবলপ্রেমীদের। (Uruguay Football Team)

আরও পড়ুন :- নিজেদেরটা দেখে নাও, এশিয়ান গেমসের হোটেল নিয়ে BCCI-কে কড়া বার্তা


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

2 thoughts on “দুর্বল ভারতকে সমীহ, ফ্রেন্ডলি খেলতে দল ঘোষণা উরুগুয়ে কোচ ফোরলানের”

Leave a Comment