এশিয়ান গেমস ২০২৬-এ (Team India) ভারতীয় ক্রিকেট দলের থাকার ব্যবস্থা নিয়ে শুরু হয়েছিল জল্পনা। আন্তর্জাতিক সফরে যেখানে ভারতীয় ক্রিকেটারদের জন্য সাধারণত পাঁচতারা হোটেলের ব্যবস্থা করা হয়, সেখানে জাপানের আইচি-নাগোয়ায় এবার পরিস্থিতি কিছুটা আলাদা। তবে থাকার জায়গা নিয়ে উদ্বেগের কারণ নেই বলেই স্পষ্ট করেছে BCCI।
Team India: ফাইভ স্টার নয়, আয়োজকদের নির্ধারিত আবাসনেই দল
দিল্লিতে আয়োজিত ভারতীয় দলের বিদায়ী অনুষ্ঠানে BCCI-এর সহ-সভাপতি রাজীব শুক্লা জানান, এশিয়ান গেমসের আয়োজকরা যে আবাসনের ব্যবস্থা করেছেন, সেখানেই থাকবেন ভারতীয় পুরুষ ও মহিলা ক্রিকেটাররা। তিনি বলেন, সেটি পাঁচতারা হোটেল নয়, তবে যথেষ্ট ভালো এবং আরামদায়ক থাকার ব্যবস্থা থাকবে।
#WATCH | Delhi: On Indian cricket teams participating in the Asian Games 2026 in Japan, BCCI Vice President Rajeev Shukla says, "Our team will definitely register a win, which will be a good thing. People in Japan will get to watch cricket. The earlier complaints were that the… pic.twitter.com/kYoPzQW0Se
— ANI (@ANI) September 8, 2026
শুক্লার দাবি, ক্রিকেটারদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে BCCI নিয়মিত পরিস্থিতির উপর নজর রাখছে। আবাসনের ছবি ও ভিডিয়োও আগে দেখে নেওয়া হয়েছে।
এক নয়, এবার স্পেনে দুই ক্লাব; কর্নেলার পর এবার কোন ক্লাবের মালিক হতে চলেছেন মেসি?
টোকিও বা ওসাকায় থাকার বিকল্পও ছিল
পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে ঘর ছোট হওয়া নিয়ে উদ্বেগের খবর সামনে এসেছিল। তবে শুক্লা জানান, ভারতীয় ক্রিকেটারদের সাধারণ টুইন-শেয়ারিং ব্যবস্থায় রাখা হবে না। ফলে জায়গার সমস্যা হওয়ার কথা নয়। বিকল্প হিসেবে টোকিও বা ওসাকায় থাকার সুযোগ থাকলেও, সেখান থেকে যাতায়াতের ক্ষেত্রে বড় লজিস্টিক সমস্যা তৈরি হতো। (Team India)
ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পি টি ঊষা জানিয়েছেন, এশিয়ার বিভিন্ন প্রান্তে আবাসনের ধরনও ভিন্ন—কোথাও ছোট ভিলা, কোথাও আবার জাহাজের কেবিনও ব্যবহৃত হচ্ছে।
Team India: কবে মাঠে নামবে ভারত?
মহিলাদের নেতৃত্বে হরমনপ্রীত কৌর। ১৭ সেপ্টেম্বর জাপানের বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারত। ২০ সেপ্টেম্বর নকআউট পর্ব এবং ২২ সেপ্টেম্বর ফাইনাল। পুরুষ দলের নেতৃত্বে শ্রেয়স আইয়ার। ২২ সেপ্টেম্বর জাপানের বিরুদ্ধে একমাত্র T20I-এর পর ২৮ সেপ্টেম্বর এশিয়ান গেমসে অভিযান শুরু। সেমিফাইনাল ২ অক্টোবর এবং ফাইনাল ৩ অক্টোবর।












1 thought on “ফাইভ স্টার হোটেল ছেড়ে অন্য ঠিকানায়, এশিয়ান গেমসে কোথায় থাকবেন শ্রেয়স-হরমনপ্রীতরা?”