(Lionel Messi) লিওনেল মেসির ফুটবল-পরবর্তী পরিকল্পনায় ফের স্পেন। এবার স্পেনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব CD Eldense-এর মালিকানা নেওয়ার পথে এগোলেন ৩৯ বয়সি আর্জেন্টাইন মহাতারকা। ESPN-এর প্রতিবেদন অনুযায়ী, ক্লাবটির বর্তমান মালিকদের সঙ্গে মেসির প্রাথমিক চুক্তি হয়েছে। চূড়ান্ত হওয়ার আগে অবশ্য বেশ কিছু আইনি প্রক্রিয়া বাকি।
১০০ শতাংশ শেয়ার কিনবেন মেসি?
স্প্যানিশ সংবাদমাধ্যম সূত্রের দাবি, এলডেন্সের ১০০ শতাংশ শেয়ারই কিনতে পারেন (Lionel Messi) মেসি। ক্লাবটির বর্তমান মালিক কলম্বিয়ান বিনিয়োগকারী গোষ্ঠী গ্রুপো টিএইচ, যার নেতৃত্বে রয়েছেন হুয়ান কার্লোস ক্রুহিলো। গত বছর পাসকুয়াল পেরেজের কাছ থেকে তারা এলডেন্সের শেয়ার কিনেছিল। চুক্তি সম্পূর্ণ করতে প্রয়োজনীয় আর্থিক তথ্য যাচাই-বাছাই অন্তর্ভুক্ত রয়েছে এবং স্পেনের জাতীয় ক্রীড়া পরিষদ (CSD)-এর অনুমোদন প্রয়োজন।
Lionel Messi: স্পেনে মেসির দ্বিতীয় ক্লাব
চুক্তি সম্পন্ন হলে স্পেনে মেসির মালিকানাধীন দ্বিতীয় ক্লাব হবে সিডি এলডেন্স। ২০২৬ সালের এপ্রিলেই তিনি তৃতীয় ডিভিশনের UE Cornellà-র ১০০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করেন। কর্নেলার আধা-পেশাদার ক্লাব হলেও এলডেন্সে স্পেনের পেশাদার ফুটবলের অংশ।
Lionel Messi: সেগুন্দায় নতুন অধ্যায়
১৯২১ সালে প্রতিষ্ঠিত এলডেন্সের ইতিহাসের বেশিরভাগ সময় কেটেছে স্পেনের প্রথম দুই ডিভিশনের বাইরে। ২০২৩ সালে দীর্ঘ ৫৯ বছর পর তারা দ্বিতীয় ডিভিশনে ওঠে, ২০২৫-এ অবনমন হলেও ২০২৬ সালের মে মাসে প্রিমেরা ফেদারাসিওনের গ্রুপ ২-এ জিতে ফের সেগুন্দা ডিভিশন/ লা লিগা হাইপারমোশনে জায়গা করে নেয়।
কোচহীন এলডেন্সে, মেসির আগমনীর সম্ভাবনা
চলতি মরশুমে চার ম্যাচে একটিও না জেতায় কোচ ক্লদিও বারাগ্যানকে সম্প্রতি ছাঁটাই করেছে ক্লাব। আপাতত কোচহীন এলডেন্সের ঘরের মাঠ নুয়েভো পেপিকো আমাত, যার দর্শক ধারণক্ষমতা ৫,৭৭৬।
(Lionel Messi) মেসির এলডেন্সে ও কর্নেলার মধ্যে বর্তমানে তিন ডিভিশনের ব্যবধান। তবে ভবিষ্যতে দুই ক্লাব একই ডিভিশনে উঠলে RFEF-এর নিয়মে সমস্যা তৈরি হতে পারে।
ডার্বির রেশ কাটার আগেই সুপার সিক্সের সূচি, কবে শুরু কলকাতা লিগের শেষ যুদ্ধ?












2 thoughts on “এক নয়, এবার স্পেনে দুই ক্লাব; কর্নেলার পর এবার কোন ক্লাবের মালিক হতে চলেছেন মেসি?”