রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

কলকাতায় নামছেন ভিনিসিয়াস-রাফিনহারা, ভারতের বিরুদ্ধে শক্তিশালী দল ঘোষণা ব্রাজিলের

Brazil Squad for India Match
---Advertisement---

ভারতে ব্রাজিল ফুটবল দল খেলতে আসছে—এই খবর সামনে আসার পর থেকেই দেশজুড়ে সমর্থকদের উন্মাদনা ছিল তুঙ্গে (Brazil Squad for India Match)। আর সেই মেগা ম্যাচটি কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত হবে নিশ্চিত হতেই টিকিটের জন্য রীতিমতো কাড়াকাড়ি পড়ে যায়। ফুটবলপ্রেমীদের সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বহুপ্রতীক্ষিত ভারত ম্যাচের জন্য আনুষ্ঠানিক দল ঘোষণা করল সেলেকাওরা। প্রত্যাশামতোই কলকাতায় সাম্বার জাদু দেখাতে আসছেন রিয়াল মাদ্রিদ মহাতারকা ভিনিসিউস জুনিয়র।

৯ সেপ্টেম্বর গভীর রাতে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আসন্ন ফিফা ফ্রেন্ডলি ম্যাচের জন্য ২৬ সদস্যের স্কোয়াড প্রকাশ করেন ব্রাজিলের হেড কোচ কার্লো আন্সেলোত্তি। আন্তর্জাতিক মঞ্চে দলের ভারসাম্য বজায় রাখতে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতাসম্পন্ন ১০ জন খেলোয়াড়কে স্কোয়াডে রেখেছেন তিনি। (Brazil Squad for India Match)

এই তালিকায় রয়েছেন—ডগলাস সান্তোস, গাব্রিয়েল মাগালেয়েস, মারকুইনহোস, ব্রুনো গিমারায়েস, দানিলো, এন্দ্রিক, রাফিনহা, রায়ানের মতো তারকারা, যাঁদের নেতৃত্বে থাকবেন স্বয়ং ভিনিসিউস জুনিয়র।

আরও পড়ুন: এক নয়, এবার স্পেনে দুই ক্লাব; কর্নেলার পর এবার কোন ক্লাবের মালিক হতে চলেছেন মেসি?

এক নজরে ঘোষিত ২৬ জনের পূর্ণাঙ্গ ব্রাজিল স্কোয়াড:

  • গোলকিপার: হুগো সৌজা, পেদ্রো মরিস্কো, ওতাভিও।
  • ডিফেন্ডার: আর্থার দিয়াস, ডগলাস সান্তোস, গাব্রিয়েল মাগালেয়েস, জাইর, মারকুইনহোস, মাথেউজিনহো, মাউরো জুনিয়র, ভিতোর রেইস, ওয়েসলি।
  • মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, ব্রেনো বিদোন, ব্রুনো গিমারায়েস, দানিলো, ডগলাস লুইজ, গাব্রিয়েল বোনতেম্পো।
  • ফরওয়ার্ড: এন্দ্রিক, এস্তেভাও, হোয়াও পেদ্রো, পেদ্রো, রাফিনহা, রায়ান, স্যামুয়েল লিনো, ভিনিসিউস জুনিয়র।

আরও পড়ুন: হঠাৎ বদলে গেল কলকাতা লিগের ইস্টবেঙ্গল ও মোহনবাগান ম্যাচের সূচি, কবে হবে ম্যাচ?

ব্রাজিল ফুটবল ফেডারেশন সূত্রে স্পষ্ট করা হয়েছে, আসন্ন উইন্ডোতে অস্ট্রেলিয়া ও ভারত—উভয় দেশের বিরুদ্ধেই এই একই দল মাঠে নামবে। ফলে কলকাতার যুবভারতীর সবুজ গালিচায় ভিনিসিউস, রাফিনহা ও এন্দ্রিকদের ড্রিবলিংয়ের সরাসরি সাক্ষী থাকার এক বিরল সুযোগ পেতে চলেছেন শহরের ফুটবলপ্রেমীরা। (Brazil Squad for India Match)


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment