রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বহু বছর ধরে প্ল্যান করেই লালকেল্লায় বিস্ফোরণ, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি NIA-র

Published on: September 10, 2026
Red fort Blast
---Advertisement---

গত বছর দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় নয়া মোড়। এই বিস্ফোরণের নেপথ্যে দীর্ঘদিনের পরিকল্পনা ছিল বলে দাবি করেছে জাতীয় তদন্তকারী সংস্থা বা NIA। মামলায় পেশ করা চার্জশিটে উমর উন নবীকে মূল চক্রী এবং নিষ্ক্রিয় আনসার গাজওয়াত-উল-হিন্দ (AGuH) মডিউলকে ফের সক্রিয় করার ‘অপারেশনাল ইন-চার্জ’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১০ নভেম্বর সন্ধ্যা ৬টা ৫০ মিনিট নাগাদ লালকেল্লার কাছে একটি Hyundai i20 গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ঘটনায় ১১ জনের মৃত্যু হয় এবং ২৯ জন আহত হন। বিস্ফোরণে সময় আশপাশে থাকা বেশ কিছু গাড়ি ও সম্পত্তিও ক্ষতিগ্রস্ত হয়। (Red fort Blast)

NIA-এর দাবি, ওই Hyundai i20-কে কার্যত একটি Vehicle-Borne Improvised Explosive Device (VBIED) হিসেবে ব্যবহার করা হয়েছিল। গাড়ির ভিতরেই ছিল উমর উন নবী। বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া DNA পরীক্ষায় তার পরিচয় নিশ্চিত হয় বলে চার্জশিটে জানিয়েছে তদন্তকারী সংস্থা।

তদন্তে আরও দাবি করা হয়েছে, নবী ও তাঁর সহযোগী জাসির বিলাল ওয়ানি ষড়যন্ত্রের অংশ হিসেবে একটি পুরনো গাড়ি কিনেছিল। ফরেন্সিক পরীক্ষায় বিস্ফোরণস্থল থেকে উদ্ধার হওয়া সামগ্রীতে TATP ও অ্যামোনিয়াম নাইট্রেটের মতো বিস্ফোরকের চিহ্ন পাওয়া যায়। গাড়ির ভিতর থেকে একটি কমান্ড মেকানিজমের মাধ্যমে বিস্ফোরক সক্রিয় করা হয়েছিল বলেও তদন্তে ইঙ্গিত মিলেছে।

চার্জশিট অনুযায়ী, জাসির বিলাল ওয়ানি YouTube ও ChatGPT ব্যবহার করে রকেট তৈরির পদ্ধতি খুঁজেছিল। নবী তাকে দু’টি ড্রোনও দিয়েছিলেন বলে অভিযোগ।

Red fort Blast: ২০২২ সাল থেকেই মডিউল সক্রিয় করার অভিযোগ

NIA-এর দাবি, বিস্ফোরণটি ছিল দীর্ঘদিনের ষড়যন্ত্রেরই একটি অংশ। ২০২২ সালের গোড়া থেকেই উমর উন নবী নিষ্ক্রিয় AGuH মডিউলকে ফের সক্রিয় করার চেষ্টা শুরু করেছিল। নতুন সদস্যদের প্রভাবিত করে নেটওয়ার্ক তৈরি এবং ভারতে সন্ত্রাসমূলক কার্যকলাপ চালানোর প্রস্তুতি নেওয়াই তার লক্ষ্য ছিল বলে অভিযোগ।

চার্জশিটে নবীকে ‘Pinda’ এবং ‘Rahul Bhat’ নামেও উল্লেখ করা হয়েছে। সদস্যদের উগ্রপন্থায় প্রভাবিত করা, গোপন বৈঠক করা, প্রশিক্ষণের ব্যবস্থা এবং প্রয়োজনীয় লজিস্টিক জোগাড়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে দাবি NIA-এর।

আচমকা কেন বন্ধ করলেন ‘BB Ki Vines’-এর শুটিং? মুখ খুললেন ভুবন বাম

গোপনে যোগাযোগ ও অস্ত্র সংগ্রহের অভিযোগ

তদন্তকারী সংস্থার দাবি, অভিযুক্তরা বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে যোগাযোগ করত। মডিউলের জন্য অর্থ, বেআইনি অস্ত্র এবং গোপন জায়গার ব্যবস্থাও করা হয়েছিল। জম্মু-কাশ্মীর ও দিল্লি-NCR এলাকায় একাধিক বৈঠক করে প্রশিক্ষণ ও ভবিষ্যৎ হামলার প্রস্তুতি নেওয়া হয়েছিল বলেও চার্জশিটে দাবি করা হয়েছে।

তবে বিস্ফোরণে উমর উন নবী মারা যাওয়ায় তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া বন্ধ হয়ে গিয়েছে। তার ভূমিকা নিয়ে চার্জশিটে করা অভিযোগগুলি NIA-এর দাবি, যা এখনও আদালতের বিচার ও পর্যালোচনার অধীন। আগামীতে এই তদন্তের জল ঠিক কোন দিকে গড়ায় সেদিকেই এখন নজর বিভিন্ন মহলের।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now