এশিয়ান গেমস শুরুর আগেই বড় ধাক্কা খেল ভারতীয় দল। ডোপ টেস্টে নিষিদ্ধ ওষুধের উপস্থিতি ধরা পড়ায় গ্রিকো-রোমান কুস্তিগীর দীপককে এশিয়ান গেমসের দল থেকে বাদ দেওয়া হয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর জাপানে শুরু হবে এশিয়ান গেমস। তার ঠিক আগেই এই ঘটনা ভারতীয় শিবিরে উদ্বেগ বাড়িয়েছে।
জাতীয় ডোপিং বিরোধী সংস্থা বা NADA-র নোটিস অনুযায়ী, এশিয়ান গেমসের বাছাইপর্বে দীপকের নেওয়া প্রস্রাবের নমুনায় ক্লোমিফেন পাওয়া গিয়েছে। বিশ্ব ডোপিং বিরোধী সংস্থা (WADA)-র নিষিদ্ধ তালিকায় থাকা এই ওষুধটি ‘হরমোন ও মেটাবলিক মডিউলেটরস’ বা S4 বিভাগে পড়ে। সাধারণত পুরুষ ও মহিলাদের বন্ধ্যাত্বের চিকিৎসায় এই ওষুধ ব্যবহার করা হয়।
Asian Games 2026: ৩১ মে-র নমুনা ঘিরেই শুরু তদন্ত
NADA জানিয়েছে, গত ২৩ জুলাই দীপকের নমুনায় অস্বাভাবিক ফল পাওয়ার পর বিষয়টি সামনে আসে। এরপর শুরু হয় তদন্ত। ১৭ অগস্ট দীপকের সঙ্গে কথা বলার পর মামলাটি আরও এগিয়ে নিয়ে যায় NADA।
তবে এখনও দীপককে কোনও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়নি। ফলে আপাতত তিনি অন্য প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। যদিও পরবর্তীতে যদি ডোপিং বিধি ভঙ্গের অভিযোগ প্রমাণিত হয়, তাহলে শাস্তির মুখে পড়তে পারেন তিনি। সেক্ষেত্রে ২০২৬ সালের ৩১ মে, অর্থাৎ যে দিন তাঁর নমুনা নেওয়া হয়েছিল, সেই তারিখ থেকে পরবর্তীতে তিনি যে সমস্ত প্রতিযোগিতায় অংশ নিয়েছেন সেইসব ফলাফল বাতিল হতে পারে।
বহু বছর ধরে প্ল্যান করেই লালকেল্লায় বিস্ফোরণ, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি NIA-র
প্রথমবার এশিয়ান গেমসে সুযোগ, শেষ পর্যন্ত ছিটকে গেলেন
গত কয়েক মাসে দুর্দান্ত পারফরম্যান্সের জেরেই এশিয়ান গেমসের ভারতীয় দলে জায়গা করে নিয়েছিলেন দীপক। তিনি ভারতীয় ডাক বিভাগের কর্মী। এবার এশিয়ান গেমসের জন্য নির্বাচিত হয়ে ইতিহাসও তৈরি করেছিলেন তিনি। কিন্তু ডোপিং বিতর্কের কারণে সেই স্বপ্ন আপাতত অধরাই রয়ে গেল।
তবে ডোপিংয়ের কারণে এশিয়ান গেমস থেকে বাদ পড়া ভারতীয় কুস্তিগীরদের মধ্যে দীপকই প্রথম নন। এর আগে মুকুল দাহিয়া এবং দীপাংশুর ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটেছে। (Asian Games 2026)
এদিকে রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার এক আধিকারিকের দাবি, বড় অঙ্কের জরিমানা এড়াতেই এশিয়ান গেমসের দল থেকে দীপককে বাদ দেওয়া হয়েছে। কারণ এশিয়ান গেমস চলাকালীন ডোপিং পরীক্ষায় পজিটিভ হলে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং বা UWW-এর তরফে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারত।











1 thought on “এশিয়ান গেমসের আগেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে, ডোপ টেস্টে ছিটকে গেলেন কুস্তিগীর”