রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

এশিয়ান গেমসের আগেই বড় ধাক্কা ভারতের, ছিটকে গেলেন হর্ষিত রানা

Published on: September 10, 2026
Harshit Rana
---Advertisement---

এশিয়ান গেমসের আগে বড়সড় ধাক্কা ভারতীয় শিবিরে। হ্যামস্ট্রিংয়ের চোট এখনও পুরোপুরি সারিয়ে উঠতে পারেননি পেসার (Harshit Rana) হর্ষিত রানা। ফলে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে আফগানিস্তানের বিরুদ্ধে শুরু হতে চলা তিন ম্যাচের টি-২০ সিরিজ তো বটেই, ২০২৬ এশিয়ান গেমসেও তাঁর খেলার সম্ভাবনা কার্যত নেই। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলের সদস্যের এই চোট উদ্বেগ বাড়িয়েছে।

Harshit Rana: চোট সারেনি, আরও সময় প্রয়োজন

ইংল্যান্ড সফরে সাদা বলের ক্রিকেট খেলতে গিয়ে চোট পান হর্ষিত। পরে আফগানিস্তান সিরিজের দলে রাখা হলেও তাঁর নির্বাচন ফিটনেসের উপর নির্ভরশীল ছিল। BCCI সূত্রে খবর, এখনও পুরোপুরি সুস্থ না হওয়ায় প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার আগে তাঁকে আরও সময় দিতে হবে।

বুমরাহ-নীতীশের প্রত্যাবর্তন

(Harshit Rana) হর্ষিতের পাশাপাশি জসপ্রীত বুমরাহ, নীতীশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দরও ফিটনেসের শর্তে দলে ছিলেন। তবে বুমরাহ ও নীতীশ এখন প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত। ইংল্যান্ড সফরের পর হাঁটুর চোটে বাইরে ছিলেন বুমরাহ, আর নীতীশ ভুগছিলেন কোয়াড্রিসেপসের সমস্যায়।

১৩ সেপ্টেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হবে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ।

Harshit Rana: এশিয়ান গেমসেও অনিশ্চিত হর্ষিত

আফগানিস্তান সিরিজের পর ২২ সেপ্টেম্বর টোকিওতে জাপানের বিরুদ্ধে একটি ম্যাচ খেলবে ভারত। এরপর ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান গেমসে ভারতের অভিযান। বর্তমান পরিস্থিতিতে হর্ষিত দুই মঞ্চ থেকেই ছিটকে যাচ্ছেন বলেই খবর।

দুই টুর্নামেন্টের জন্য ভারতীয় স্কোয়াড

আফগানিস্তান সিরিজ ও এশিয়ান গেমসের ভারতীয় দলে শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষাণ, শিবম দুবে, তিলক বর্মা (সহ-অধিনায়ক), নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, জসপ্রিত বুমরাহ, অর্শদীপ সিং, বৈভব সূর্যবংশী ও হর্ষিত রানার নাম রয়েছে। আপাতত (Harshit Rana) রানার লক্ষ্য সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফেরা।

এশিয়ান গেমসের আগেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে, ডোপ টেস্টে ছিটকে গেলেন কুস্তিগীর


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment