রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে পুণ্যার্থীদের ঢল, ‘জয় মা তারা’ ধ্বনিতে মুখর মন্দিরচত্বর

Published on: September 10, 2026
Kaushiki Amavasya
---Advertisement---

আজ ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ভাদ্র মাসের ২৩ তারিখ কৌশিকী অমাবস্যা। এই বিশেষ তিথিকে কেন্দ্র করে সকাল থেকেই বীরভূমের তারাপীঠে নেমেছে পুণ্যার্থীদের ঢল। অমাবস্যার তিথি শুরু হতে তখনও কয়েক ঘণ্টা বাকি, কিন্তু তার আগেই মন্দির চত্বরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ‘জয় মা তারা’ ধ্বনিতে ইতিমধ্যেই উৎসবের আবহ তৈরি হয়েছে গোটা তারাপীঠ জুড়ে।

Kaushiki Amavasya: কখন শুরু হয়েছে অমাবস্যা তিথি?

২০২৬ সালের কৌশিকী অমাবস্যার তিথি শুরু হচ্ছে আজ, ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা ১১ মিনিটে। তিথি শেষ হবে আগামিকাল, ১১ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটে। এই তিথিতে মা তারার পুজো দিতে প্রতি বছরই দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশ থেকেও বহু পুণ্যার্থী তারাপীঠে আসেন। লক্ষ লক্ষ মানুষের সমাগমে এই সময় কার্যত জনসমুদ্রের চেহারা নেয় মন্দিরনগরী।

এবছরও তার ব্যতিক্রম হয়নি। তিথি শুরুর আগেই সকাল থেকে দূরদূরান্ত থেকে ভক্তরা তারাপীঠে এসে পৌঁছতে শুরু করেন। মন্দির চত্বর, আশপাশের এলাকা এবং পুণ্যার্থীদের যাতায়াতের পথে ক্রমশ বাড়তে থাকে ভিড়। ভক্তদের অনেকেই মা তারার দর্শন ও পুজো দেওয়ার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। (Kaushiki Amavasya)

বহু বছর ধরে প্ল্যান করেই লালকেল্লায় বিস্ফোরণ, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি NIA-র

কৌশিকী অমাবস্যা উপলক্ষে ভোরেই মা তারাকে স্নান করিয়ে বিশেষভাবে সাজানো হয়। এরপর সর্বসাধারণের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হয়। মায়ের দর্শন পেতে সকাল থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।

বিপুল সংখ্যক পুণ্যার্থীর সমাগমের কথা মাথায় রেখে নিরাপত্তা ও পরিষেবার ক্ষেত্রেও একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্দির কমিটির পাশাপাশি পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকেও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। ভক্তদের যাতে কোনও সমস্যা না হয় এবং পুজো ও দর্শন পর্ব নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেদিকেই নজর রাখা হচ্ছে। সব মিলিয়ে, কৌশিকী অমাবস্যার পুণ্য তিথি যত এগোবে, তারাপীঠে পুণ্যার্থীদের ভিড় আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

2 thoughts on “কৌশিকী অমাবস্যায় তারাপীঠে পুণ্যার্থীদের ঢল, ‘জয় মা তারা’ ধ্বনিতে মুখর মন্দিরচত্বর”

Leave a Comment