পশ্চিম মেদিনীপুরের শালবনি জমি দুর্নীতি মামলায় বড়সড় পদক্ষেপ। (Sumit Roy Arrested) তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে কালীঘাটে তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে গ্রেফতার করল CID। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করার পরই তৎপর হয়ে ওঠে তদন্তকারী সংস্থা। কিছুক্ষণের মধ্যেই CID ও STF-এর একটি দল কালীঘাটে অভিষেকের বাড়িতে পৌঁছে সুমিতকে গ্রেফতার করে ভবানী ভবনের উদ্দেশে রওনা দেয়। আগামিকাল তাঁকে আদালতে পেশ করা হতে পারে।
Sumit Roy Arrested: রক্ষাকবচ খারিজ, এক ঘণ্টার মধ্যেই গ্রেফতার
প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ বৃহস্পতিবার সুমিতের আগাম জামিনের আবেদন খারিজ করে। বিচারপতি বাগচীর পর্যবেক্ষণ, তাঁকে যথেষ্ট সময় ও সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তদন্তে সহযোগিতা করেননি। এরপরই গ্রেফতারির প্রক্রিয়া শুরু করে CID। বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতে নেই। তিনি চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন।
The BJP in West Bengal had made a commitment to form a government that would provide a corruption-free and transparent administration. “Catch the thieves, put them behind bars” — that was our policy, it is our policy, and it will remain our policy. From coal to sand, from cattle to all the natural resources of Bengal—the mastermind behind the looting of every resource, and the “ear of that mastermind,” Sumit Roy, has been arrested. My heartfelt thanks to the CID for taking this action. This must not stop here. Every thief must be put behind bars, and every person who has looted or siphoned off the people’s money must face the law. Every rupee looted from the government is ultimately the people’s money. That money must be recovered and brought back into the hands of the people through development and public welfare. Catch the thieves. Put them behind bars. Recover the people’s money and use it for the people.
— Debjit Sarkar (@Bjp_Debjit) September 10, 2026
কী অভিযোগ সুমিতের বিরুদ্ধে?
শালবনিতে সরকারি জমিকে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে দেখিয়ে বিক্রির অভিযোগ রয়েছে। জমি বিক্রির অর্থ ব্যক্তিগত অ্যাকাউন্টে লেনদেন এবং পরে রাজনৈতিক দলের অ্যাকাউন্টে টাকা যাওয়ার অভিযোগও তদন্তের আওতায়। রাজ্যের দাবি, সুমিতের অ্যাকাউন্টে প্রায় ১৫ কোটি টাকা জমা হয়েছে। গত জুনেই প্রায় ৭১ লক্ষ টাকা জমার উল্লেখ করে তদন্তকারীরা অর্থের উৎস নিয়ে প্রশ্ন তোলে। PAN-যুক্ত অ্যাকাউন্টে নগদ লেনদেন নিয়েও আদালতে প্রশ্ন ওঠে। (Sumit Roy Arrested)
দীর্ঘদিন ছিলেন অন্তরালে
(Sumit Roy Arrested) সুমিতের বিরুদ্ধে লুকআউট নোটিসও জারি হয়েছিল। তাঁকে খুঁজতে আগে অভিষেকের কালীঘাটের বাড়ি, বেহালার বাসভবন ও শ্রীরামপুরে শ্বশুরবাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল বলে দাবি। চাকরি দেওয়ার নামে প্রতারণা-সহ একাধিক মামলাতেও তাঁর নাম রয়েছে।
Sumit Roy Arrested: ‘কান টানলে মাথা আসবে’
কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের দাবি, “কান টানলে মাথা আসবে।” অন্যদিকে বিধানসভায় শুভেন্দু অধিকারী সুমিত রায়ের গ্রেফতারি প্রসঙ্গে বলেন, রাজ্যের এক প্রসিদ্ধ তোলাবাজ গ্রেফতার। সোনারপুর উত্তরের বিধায়ক দেবাশিস ধরও দাবি করেছেন, “এই ঘটনা অনেক আগে প্রত্যাশিত ছিল। এনাকে জেরা করে অনেক তথ্য পাওয়া যাবে। অনেক তথ্য বেরিয়ে আসবে। এটা সবে শুরু। একে একে তার বিরুদ্ধে বাকি অভিযোগগুলো রয়েছে সেগুলোতে যুক্ত করা হবে।”
৫৪ টি রেস্তরাঁ বন্ধের পিছনে ফুড ভ্লগারদের হাত? কেন জানেন











1 thought on “সুপ্রিম কোর্টের রক্ষাকবচ উঠতেই গ্রেফতার অভিষেকের আপ্তসহায়ক”